শনিবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » সম্পত্তির ভাগ নিয়ে দুই পক্ষের মারামারি : রাউজান থানায় অভিযোগ
সম্পত্তির ভাগ নিয়ে দুই পক্ষের মারামারি : রাউজান থানায় অভিযোগ
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে বসতভিটার সম্পত্তি বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে দুই ব্যাক্তি আহত হয়েছে। এ ঘটনায় ২৫ ফেব্রুয়ারী শুক্রবার রাউজান থানায় একটি অভিযোগ প্রধান করা হয়েছে।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের ছত্রপাড়া এলাকার সৈয়দ আমির বাড়ির সৈয়দ ফজলুর হকের জায়গার উপর নাছির উদ্দিন সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করে। এতে ফজলুর হক বাঁধা দিলে ক্ষিপ্ত হয়ে নাছির উদ্দির লাঠিসোঁটা দিয়ে হামলা চালায়। এ ঘটনায় ফজলুর হক ও তার ভাতিজা সৈয়দ এস এম ফারুক আহত হয়। আহতরা রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। এ ঘটনায় ফজলুর হক বাদী হয়ে নাছির উদ্দিনসহ পাঁচজনকে আসামী করে রাউজান থানায় অভিযোগ দিয়েছেন। আহত ফজলুর হক জানান, নাসির উদ্দিন ও তার ভাইয়েরা সন্ত্রাসী কায়দায় আমাদের মারধর করেছে।
এ প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর আজাদ হোসেন জানান, রাউজানের এমপি’র নির্দেশে তাদের সম্পত্তি ভাগ করে দেওয়া হবে। তাদের অসহোযোগিতার কারণে সমস্যাটি মীমাংসা করা সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল জানান, ছত্রপাড়া এলাকায় সম্পত্তির ভাগ নিয়ে দুই পক্ষের দুইটি অভিযোগ দিয়েছেন। অভিযোগ গুলো তদন্ত করে দেখা হচ্ছে।





মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন
মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের
মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা