শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
রাঙামাটি, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২ মার্চ ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রাম কাল বৃহস্পতিবার
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রাম কাল বৃহস্পতিবার
বুধবার ● ২ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েটে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রাম কাল বৃহস্পতিবার

--- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম’ (আনুষ্ঠানিকভাবে একযোগে ক্লাস শুরুর উৎসব) আগামীকাল ৩ মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের গোল চত্ত্বর সংলগ্ন বাস্কেটবল মাঠে সকাল ১০ টায় আয়োজিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে Campus Living Rules and General Rules বিষয়ে স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাছান, Research Collaboration, Industry and University Interaction বিষয়ে তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, Academic Ordinance বিষয়ে পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম, Inspiring Speech বিষয়ে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুনীল ধর বক্তব্য রাখবেন। এতে স্বাগত বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী। এছাড়া Student Discipline Rules (General); Hall Accommodation and Hall Discipline Rules and Extra Curricular Activities বিষয়ে বক্তব্য রাখবেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

চুয়েটের বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সাথে চুয়েট ভিসি’র মতবিনিময়

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ছাত্রকল্যাণ দপ্তরের উদ্যোগে ছাত্রছাত্রীদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি এবং ‘১৯ ব্যাচের সকল বিভাগের শ্রেণি প্রতিনিধিদের (সিআর) সাথে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মতবিনিময় করেছেন। আজ ২ মার্চ বুধবার বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে বেলা সাড়ে ১২টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম এবং উপ-পরিচালক (ছাত্রকল্যাণ) এটিএম শাহজাহান ও ড. মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় আসন্ন ২০২০-২১ শিক্ষাবর্ষের নবাগত ছাত্র-ছাত্রীদের ক্যাম্পাসে বরণ করে নেওয়া এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে শান্তিপূর্ণ রাখতে ও পড়াশোনার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে মাদক ও র্যাগিং বিরোধী সচেতনতা তৈরিতে সহযোগিতা কামনা করা হয়।

সভায় বাংলাদেশ ছাত্রলীগ চুয়েট শাখা, ছাত্র ইউনিয়ন চুয়েট শাখা, জয়ধ্বনি, গ্রিন ফর পিস, ডিবেটিং সোসাইটি, রোবো মেকাট্রনিক্স অ্যাসোসিয়েশন (আরএমএ), অ্যান্ড্রোমেডা স্পেস অ্যান্ড রোবটিক্স রিসার্চ অরগ্যানাইজেশন (অ্যাসরো), চুয়েট সাংবাদিক সমিতি, ক্যারিয়ার ক্লাব, ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স (আইইইই) স্টুডেন্টস ব্রাঞ্চ, ফিল্ম সোসাইটি, ফটোগ্রাফিক সোসাইটি, স্পোর্টস ক্লাব, কম্পিউটার ক্লাব, ভাষা ও সাহিত্য সংসদ, আমেরিকান সোসাইটি ফর মেক্যানিক্যাল ইঞ্জিনিয়ার্স (এএসএমই) চুয়েট চ্যাপ্টার, কানাডিয়ান সোসাইটি ফর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (সিএসএমই) চুয়েট চ্যাপ্টার, সোসাইটি অফ পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার্স (এসপিই) স্টুডেন্ট চ্যাপ্টার, আমেরিকান কনক্রিট ইনস্টিটিউট (এসিআই) স্টুডেন্ট চ্যাপ্টার, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনাল ম্যানেজমেন্ট সোসাইটি (আইইওএম) স্টুডেন্ট চ্যাপ্টার, আমেরিকান সোসাইটি ফর সিভিল ইঞ্জিনিয়ার্স (এএসসিই) স্টুডেন্ট চ্যাপ্টার, চুয়েট অটোমোটিভ অ্যান্ড মোবিলিটি সোসাইটি (সিএএমএস) এবং অন্যান্য ছাত্রকল্যাণ অনুমোদিত সংগঠনসমূহের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এর আগে সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের প্রভোস্ট ও সহকারীবৃন্দদের সাথে ছাত্রকল্যাণ দপ্তরের তত্ত্বাবধানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।





আর্কাইভ