বৃহস্পতিবার ● ১০ মার্চ ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » করেরহাটে ১২৫ বোতল ফেনসিডিল এবং ৩৮ কেজি গাঁজা উদ্ধার
করেরহাটে ১২৫ বোতল ফেনসিডিল এবং ৩৮ কেজি গাঁজা উদ্ধার
আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ের করেরহাট থেকে ১২৫ বোতল ফেনসিডিল ও ৩৮ কেজি গাঁজা উদ্ধার করেছে মিরসরাই সার্কেলের এএসপি’র নেতৃত্বে জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ টিম। বুধবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের জয়পুর পূর্ব জোয়ার গ্রামের মৃত জামাল উদ্দিনের পুত্র নাজিমুদ্দিন রানার (২৭) গোয়াল ঘরের খড়ের ভিতর থেকে ১২৫ বোতল ফেন্সিডিল ও ৩৮ কেজি গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য পৌনে ছয় লক্ষ টাকা। মিরসরাই সার্কেল এএসপি লাবীব আবদুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানা পুলিশের একটি টিম নিয়ে করেরহাটের ২নং ওয়ার্ডের জয়পুর পূর্ব জোয়ারের ঘটনাস্থলে গেলে আমাদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি নাজিমুদ্দিন রানা পালিয়ে যায়। তবে ১২৫ বোতল ফেনসিডিল ও ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে মামলা (নং-০৪) দায়ের করা হয়েছে সেই সাথে আসামি আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।





রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল
রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন
মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার
রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন