শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৬ মার্চ ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে আগুনে ২ ঘর পুড়ে ছাই : ব্যাপক ক্ষয়ক্ষতি
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে আগুনে ২ ঘর পুড়ে ছাই : ব্যাপক ক্ষয়ক্ষতি
বুধবার ● ১৬ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে আগুনে ২ ঘর পুড়ে ছাই : ব্যাপক ক্ষয়ক্ষতি

--- আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই’টি বসতঘর পুড়ে গেছে।
মঙ্গলবার ১৫ মার্চ দুপুর ২টার দিকে উপজেলার ১নং হলদিয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মো, জাহেদুল আলম ও গোলাম মোস্তফা বাড়িতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দিকে তাদের ঘরে আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নেভার চেষ্টা করেন। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে রাউজান ফায়ার সার্ভিসের লোকজন কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম।
এ বিষয়ে স্থানীয় যুবলীগ নেতা মো. জাহাঙ্গীর জানান, আমার খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নেভার চেষ্টা করি, তিনি আরোও জানান ঘটনার সময় প্রবাসী জাহেদুল প্রকাশে (আরবি)সহ পরিবারের সবাই বেড়াতে গিয়ে ছিলেন। তারা ঘটনা খবর শোনে বাড়ি আসার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে বর্তমানে হাসপাতালে রয়েছে।
জানা যায়, প্রবাসী জাহেদুল আলমের ঘরে থাকা ৪ লাখ টাকা ও অলংকার, আসবাবপত্রসহ কোনকিছুই বের করা সম্ভব হয়নি।
এ বিষয়ে রাউজান ফায়ার সার্ভিসের অফিসার নজরুল ইসলাম জানান, বিদ্যুৎ শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এতে প্রায় দুই পরিবারের ১০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

রাউজানে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ২ দিন পর হাসপাতালে মৃত্যু

রাউজান :: চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় মো. এরশাদ প্রকাশ এরশাদ ড্রাইভার নামে এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মো. এরশাদ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ৭নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয় সূত্রে, রবিবার (১৩ মার্চ) বিকেলে বাস চালক এরশাদ তার বাসটি পার্কিং করে চট্টগ্রাম-রাঙামাটি সড়ক পার হওয়ার সময় রাউজান পৌরসভার সিএমবি জামে মসজিদ সংলগ্ন এলাকায় দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধিন অবস্থায় সোমবার বিকেলে তার মৃত্যু হয়। এরশাদ ড্রাইভার দুই সন্তানের জনক বলে জানা গেছে।





আর্কাইভ