সোমবার ● ২১ মার্চ ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে নব-নির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের দায়িত্ব গ্রহণ
খাগড়াছড়িতে নব-নির্বাচিত চেয়ারম্যান-মেম্বারদের দায়িত্ব গ্রহণ
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির ৩নং গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২১ মার্চ সকালে ইউনিয়ন পরিষদের হলরুমে চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর অর্থাৎ চেয়ারম্যান এর দায়িত্ব বুঝিয়ে দিলেন বর্তমান বিদায়ী চেয়ারম্যান জ্ঞান রঞ্জন ত্রিপুরা।
দায়িত্বভার গ্রহণ করলেন নব-নির্বাচিত চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা।
একই অনুষ্ঠানের মধ্য দিয়ে চেয়ারম্যান এর পাশপাশি সকল মেম্বারদের দায়িত্ব হস্তান্তর হয়।
এসময় তপন বিকাশ ত্রিপুরার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জীবক চাকমা,পল্লি উন্নয়ন অফিসার,খাগড়াছড়ি সদর,খাগড়াছড়ি।
তিনি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের জনগণের জন্য কাজ করতে হবে। জনগনকে বাদ দিয়ে কোন জনপ্রতিনিধি সফল হবেনা বলেও মন্তব্য করেন।
উন্নত সমৃদ্ধ, ক্ষুদা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে সকলকে জনকল্যাণে কাজ করার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সঞ্জিব ত্রিপুরা, ৩নং গোলাবাড়ি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা
বিদায়ী চেয়ারম্যান জ্ঞান রঞ্জন ত্রিপুরা প্রমুখ বক্তব্য রাখেন।





খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ