শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২১ মার্চ ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে প্রবাসীর বসতঘরে হামলা
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে প্রবাসীর বসতঘরে হামলা
সোমবার ● ২১ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে প্রবাসীর বসতঘরে হামলা

--- আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাই উপজেলায় এক প্রবাসীর বসতঘরে হামলার ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় সোমবার ২১ মার্চ চট্টগ্রাম বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিট্রেট আদালত-৫ এ ফোজদারী অভিযোগ করেছেন প্রবাসী হারুন অর রশিদ। গত রোববার উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাহেবদীনগর গ্রামের ওয়াছিন মিয়াজী বাড়ীতে এই হামলার ঘটনা ঘটে। হামলায় প্রবাসী হারুন অর রশিদের সদ্য নির্মিত বসতঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রবাসী হারুন অর রশিদ জানান, গত রোববার সকাল ৮ টার সময় আমার পৈত্রিক ওয়ারিশী পুকুর থেকে মাটি খনন করে একই বাড়ির রোকসানা আক্তার রান্নাঘরের ভিটার জায়গা ভরাট করছিল। পুকুরের যে অংশ থেকে মাটি খনন করা হয় সে অংশের উপরাংশে আমার বাগান রয়েছে তাতে আমি ৪ বছর পূর্বে মাটি ভরাট করে বাগান করি। বাগানের নিচে পুকুরের ঐ অংশ থেকে মাটি কাটতে থাকলে আগামী বর্ষার সময় আমার বাগানের মাটি সরে গিয়ে বাগান ধ্বসে পড়ার সম্ভাবনা থাকায় আমি অন্যদিক থেকে মাটি কাটতে বললে আমার উপর ক্ষিপ্ত হয়ে দা দিয়ে আমাকে কুপিয়ে হত্যার উদ্দেশ্যে তেড়ে আসলে আমি ঘটনাস্থল ত্যাগ করি। এসময় রোকসানা আমার বসতঘরের টিনের বেড়া দা দিয়ে এলোপাথাড়িভাবে কোপাতে থাকে তখন আমি হামলার ভিড়িও মোবাইলে ধারণ করছি দেখে ফের আমাকে কুপিয়ে হত্যার উদ্দেশ্যে তেড়ে আসে। পরবর্তীতে বাড়ির অন্যান্যরা এগিয়ে এলে আমি প্রাণে রক্ষা পাই। বর্তমানে আমি নিরাপত্তহীনতায় ভুগছি। এই ঘটনায় সোমবার রোকসানা আক্তার ও তার স্বামী সাইফুল ইসলামকে বিবাদী করে চট্টগ্রাম বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিট্রেট আদালত-৫ এ ফোজদারী অভিযোগ দায়ের করেছি। এবিষয়ে চট্টগ্রাম জর্জ কোর্টের এডভোকেট এসএম আসলাম চট্টগ্রাম বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিট্রেট আদালত-৫ এ প্রবাসী হারুন অর রশিদের ফোজদারী অভিযোগ দায়েরের বিষয়ে সত্যতা স্বীকার করেন।





আর্কাইভ