শিরোনাম:
●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৪ এপ্রিল ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে সাবেক উপজেলা চেয়ারম্যানের হাতে বিএনপি নেতা লাঞ্ছিত
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে সাবেক উপজেলা চেয়ারম্যানের হাতে বিএনপি নেতা লাঞ্ছিত
সোমবার ● ৪ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে সাবেক উপজেলা চেয়ারম্যানের হাতে বিএনপি নেতা লাঞ্ছিত

--- বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিনকে জুতাপেটা করার পর এবার দলটির বর্তমান সাধারণ সম্পাদক লিলু মিয়াকে প্রকাশ্যে জুতাপেটা করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপি নেতা সুহেল আহমদ চৌধুরী।

গত শুক্রবার রাত ৯টায় পৌরশহরের কলেজ রোডস্থ থানা মসজিদের সামনে ঘটনাটি ঘটে। ঘটনার কয়েকটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায়, লিলু মিয়াকে জুতা দিয়ে বেধড়ক পেটাচ্ছেন সুহেল চৌধুরী।

এই ঘটনাকে কেন্দ্র করে লিলু মিয়া ও সুহেল চৌধুরী বলয়ের নেতাকর্মীদের মধ্যে যেকোনো সময় সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।
বিশ্বস্ত সূত্রের মাধ্যমে ভিডিও ক্লিপগুলো এসেছে এই প্রতিবেদকের হাতেও। ওই ভিডিওগুলোতে দেখা যায়, ‘তোরে উপজেলা বিএনপির সেক্রেটারি আমি বানাইছি। আমি নেতা বানাইছি।

তোরে কে চিনতো। তুই আমার লগে বিরোধিতা করোস। তুই মনো করোস জানাইয়ার (স্থানীয় গ্রাম) পুয়াইনতে তরে বাচাইলিবা’-এসব বলে ঘটনাস্থলে উপস্থিত একজনকে ভিডিও করার নির্দেশ দিয়ে জুতা দিয়ে লিলু মিয়াকে পেটাচ্ছেন সুহেল আহমদ চোধুরী।

এর আগে কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ২০১৯ সালের ৬ নভেম্বর রাতে উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিনকে বিশ্বনাথ থানার বিপরীতে একটি মার্কেটের ২য় তলায় ডেকে নিয়ে জুতাপেটা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।

গতকালের ঘটনা সম্পর্কে জানতে চাইলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিলু মিয়াকে কল দিলে তিনি রিসিভ করেননি।

তবে, উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমার সহযোদ্ধা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া গতকাল রাত ৯টার দিকে বিশ্বনাথ থানা মসজিদের সামনে সুহেল চৌধুরী নামের ডাকাতের হাতে লাঞ্ছিত হয়েছেন। তিনি আমাদের দলের কেউ নয়। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেন, ‘ওইদিন রাতে জনৈক হেলপারের সাথে ভাড়া নিয়ে তিনি বাকবিতণ্ডায় জড়ান লিলু মিয়া।

বিষয়টি আমার দৃষ্টিগোচর হলে বাস মালিক সমিতির সভাপতি হিসেবে আমি তাকে নিভৃত করার চেষ্টা করি। এতে তিনি অপমানিত বোধ করে ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে হামলা-লুট পাটের অভিযোগ তুলেছেন। যা আদৌ সত্য নয়।

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান বলেন, ‘উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া সাবেক উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এটি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ’





সকল বিভাগ এর আরও খবর

বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল
রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা
বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক
তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার

আর্কাইভ