শিরোনাম:
●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৬ এপ্রিল ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ের করেরহাটে অস্ত্র ও মাদকসহ আটক-৫
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ের করেরহাটে অস্ত্র ও মাদকসহ আটক-৫
বুধবার ● ৬ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ের করেরহাটে অস্ত্র ও মাদকসহ আটক-৫

--- আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ের করেরহাটে জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও মাদক সহ ৫ জনকে আটক করা হয়। বুধবার (৬ এপ্রিল) রাত দেড়টার দিকে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূর হোসেন মামুনের নেতৃত্বে এসআই সাজ্জাদ হোসেন, এসআই মামুনুর রশিদ, এএসআই এনামুল হক, এএসআই হাফিজুর রহমান, এএসআই দেলোয়ার হোসেন ও সংগীয় ফোর্স নিয়ে উপজেলার জোরারগঞ্জ থানাধীন করেরহাট ইউনিয়নের কাটাগাং রাস্তার মাথা এবং ঘেড়ামারা সামনেরখিল (আদর্শ গ্রাম) এলাকায় অভিযান চালিয়ে ১টি পিস্তল, পিস্তলের ভিতর লাগলো ম্যাগাজিন, ২ রাউন্ড কার্তুজ, ১ টি ব্যাটন স্টিক, ৫ বোতল ফেনসিডিল ও ২ বোতল ভারতীয় হুইস্কি, ১৪ বোতল বিয়ার ও ৪০০ গ্রাম গাঁজা সহ ৫ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো, কাটাগাং এলাকার মোসলেম উদ্দিনের পুত্র মোঃ রুবেল (৩০), মৃত রুবেল মিয়ার পুত্র মোঃ রাজু (২৪), আবুল বাসারের পুত্র মোঃ সুমন (৩৪), মৃত মোঃ হারুনের পুত্র মোঃ রুবেল (১৯) এবং ঘেড়ামারা (সামনের খিল) আদর্শ গ্রামের মামুনের বাড়ির মৃত আহম্মেদ সোবহানের পুত্র মোঃ মামুনের (৩৪) স্ত্রী বিবি খতিজা (২৭)। জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন বলেন, রাত দেড়টার দিকে করেরহাটের কাটাগাং রাস্তার মাথায় অভিযান চালিয়ে ৫ বোতল ফেনসিডিল ও ২ বোতল ভারতীয় তৈরী হুইস্কিসহ ৪ জনকে আটক করা হয়। আটককৃতদের দেয়া তথ্যমতে পরবর্তীতে ঘেড়ামারা সামনের খিল আদর্শ গ্রাম এলাকার মামুনের বাড়িতে তল্লাশী চালিয়ে মামুনের স্ত্রী বিবি খতিজার দেখানোমতে ১৪ বোতল ভারতীয় তৈরী হি-ম্যান বিয়ার, ৪০০ গ্রাম গাঁজা, ১ টি পিস্তল এবং পিস্তলের মধ্যে লাগানো একটি ম্যাগজিন, ২ রাউন্ড কার্তুজ, ০১ টি ব্যাটন স্টিক উদ্ধারপূর্বক জব্দ করা হয়। আটককৃত আসামি, জব্দ কৃত অস্ত্র ও মাদকের বিষয়ে জোরারগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)