শিরোনাম:
●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার ●   প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন : দীপেন দেওয়ান ●   প্রভাষক নুরুল আবছার রচিত ইংলিশ বুস্টার বই এর মোড়ক উন্মোচন ●   আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ●   দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে ●   মধ্যপাড়া পাথর খনিতে উত্তোলন বন্ধের শঙ্কা ●   পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ●   ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা ●   আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল ●   নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে ●   অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   চিংম্রংয়ে সাংগ্রাই আয়োজনে উদযাপন কমিটি গঠন ●   বেতবুনিয়ায় পারিবারিক কলহের জেরে বিষপানে যুবকের মৃত্যু ●   ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা ●   রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ে পদায়ন বাণিজ্য : স্বাস্থ্য বিভাগে সিন্ডিকেট কাছে জিম্মি ●   ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ●   আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর মাদকাসক্ত স্বামীর আত্মহত্যা ●   পাহাড়ের জনপ্রিয় নাম শিরিনা আক্তার
রাঙামাটি, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৯ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্রের সংকেতে শঙ্কিত পরীক্ষার্থীরা
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্রের সংকেতে শঙ্কিত পরীক্ষার্থীরা
শনিবার ● ৯ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাগড়াছড়িতে শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্রের সংকেতে শঙ্কিত পরীক্ষার্থীরা

--- খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে ন্যস্ত প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্রে পরীক্ষার্থী শনাক্তকরণে সংকেত ব্যবহারের অভিযোগ উঠেছে।
উত্তরপত্রে এমন ভুলে পরীক্ষার্থীরা বিভ্রান্তিতে পড়ে।

শুক্রবার (৮ এপ্রিল) বেলা ২ টা ৩০ মিনিট থেকে শুরু হওয়া শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসব ভুল ত্রুটির অভিযোগ উঠে।

এসব ভুলে উত্তরপত্র মূল্যয়নে কোন সমস্যা হবে না বলে জানান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি ও স্থানীয় শিক্ষা বিভাগ।

তবে সাংবাদিক সহ অন্যান্য পর্যাবেক্ষকদের প্রবেশে নিষেধাজ্ঞা কেন তার কোন সদুত্তর দিতে পারেনি কেউ।

এসকল অভিযোগের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও নিয়োগ কমিটির আহবায়ক মংসুইপ্রু চৌধুরী।

খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী নুকুল চাকমা অভিযোগ করেন, পরীক্ষা শুরুর কয়েক মিনিটের মধ্যে পরীক্ষার্থীদের কাছে সরবরাহ করা ৬০ নম্বরের নৈবৃত্তিক উত্তর পত্রের উপরে পরীক্ষার্থীর নাম, রোল নং ও উপজেলার নাম লেখা ছিল। নির্দেশিত অংশে আমরা তা পূরণ করি। কিছুক্ষণ পরে শিক্ষকরা এসে বিষয়টি দেখতে পেয়ে উত্তর পত্র জব্দ করেন। পরে অন্যান্যরা তাদের উত্তরপত্রে একই রকম নির্দেশনা রয়েছে দাবি করলে শিক্ষকরা তা মুছে দিতে বলেন এবং আমার উত্তরপত্র ফেরত দেন।

একই কেন্দ্রের আরেক পরীক্ষার্থী বলেন, বিগত সময়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে নানা অনিয়মের অভিযোগ ছিল। আজকের পরীক্ষায় উত্তরপত্রে এমন কাটাছিঁড়া দেখে শঙ্কিত সঠিক মূল্যয়ন হয় কিনা।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের শিক্ষক নিয়োগ পরীক্ষায় এমন ভুলত্রুটির বিষয় জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা চলছে। নেটিজেনরা বলছেন, এমন ভুল জেলা পরিষদের কোন কৌশল। নিজেদের নির্ধারণ করা প্রার্থীদের চিহ্নিত করার কৌশল হিসেবে এটি হয়েছে দাবি করে পরীক্ষা বাতিলের দাবিও করেছেন অনেকে।

এ বিষয়ে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী কেন্দ্র সচিব পাশেশ্বর পাল বলেন, পার্বত্য জেলা পরিষদ কর্তৃপক্ষ প্রশ্নপত্র ও উত্তরপত্র পাঠিয়েছেন। তাদের প্রতিনিধি ছিলেন। উত্তরপত্রে নাম, রোল ও উপজেলার নাম লেখার অংশ দেখে সাথে সাথে তা মুছে দেয়া হয়।

উত্তরপত্রে এই বিভ্রান্তির খবর ছড়িয়ে পড়ায় কেন্দ্রে সাংবাদিক সহ সকল পর্যবেক্ষকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন নিয়োগ পরীক্ষা কর্তৃপক্ষ। খাগড়াছড়ি সদরের টিউফা আইডিয়াল স্কুল কেন্দ্রে বিকেল ৩ টায় প্রবেশ করতে গেলে কেন্দ্রের প্রবেশ গেইট বন্ধ পাওয়া যায়। নিরাপত্তারক্ষীকে প্রবেশের বিষয়টি জানানোর পর তিনি অনুমতি নাই জানিয়ে গেইট খুলতে পারবেনা বলে জানান।

এ বিষয়ে টিউফা আইডিয়াল স্কুলের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার বলেন, পরীক্ষা চলাকালীন কেন্দ্রে কাউকে প্রবেশ করতে না দিতে পার্বত্য মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও পার্বত্য জেলা পরিষদ থেকে নিষেধ করা হয়েছে। আপনারা চাইলে পার্বত্য জেলা পরিষদের কর্তৃপক্ষের সাথে কথা বলতে পারেন।

পরীক্ষা শেষে খাগড়াছড়ি সরকারি কলেজ কেন্দ্রের বাইরে ঊর্মি নামের এক পরীক্ষার্থী অভিযোগ করেন, কেন্দ্রে মোবাইল ফোন বহন নিষিদ্ধ হলেও সরকারি কলেজ কেন্দ্রে অনেকে মুঠোফোন সাথে রেখেছেন। কক্ষের বাইরে ফোন রেখে কানে ব্লুটুথ হেডফোন ব্যবহার করে উত্তরপত্র পূরণ করেছেন। নাম মাত্র পরীক্ষা এটি।

খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে কয়েকজন পরীক্ষার্থী জানান উত্তরপত্রে নাম, রোল লেখার বিষয়টি মুছে দিতে বলা হলেও অনেকে ভালো করে মুছেনি। কেন্দ্রের দায়িত্বে থাকা অনেক শিক্ষক পরীক্ষার্থীদের উত্তর বলে দিয়েছেন।

অভিযোগের বিষয়ে খাগড়াছড়ি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াছমিন জানান, উত্তরপত্রে ভুল ছিল তা সংশোধন করা হয়েছে। এটি বড় কিছু না।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর কাছে অভিযোগ গুলোর বিষয়ে জানতে কল করা হলে তিনি ব্যস্ত ছিলেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়রে উপ-সচিব আবু রাফা মোহাম্মদ আরিফ বলেন, উত্তরপত্রে ভুল হয়েছে সেটি দেখেছি। যারা নাম, রোল ও অন্যান্য তথ্য লিখেছেন তা মুছে উত্তর মূল্যায়নসহি বাকী কার্যক্রম হবে।

প্রসঙ্গত, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ন্যস্ত শিক্ষা বিভাগে ২৫৮ পদে শিক্ষক নিয়োগের বিপরীতে আবেদন করেছেন ৪,১৬০জন প্রার্থী।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮ খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮
খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)