শিরোনাম:
●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে
রাঙামাটি, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১০ এপ্রিল ২০২২
প্রথম পাতা » রাজনীতি » বিশ্বনাথে ইলিয়াসবিহীন বিএনপিতে প্রতিশোধের আগুন
প্রথম পাতা » রাজনীতি » বিশ্বনাথে ইলিয়াসবিহীন বিএনপিতে প্রতিশোধের আগুন
রবিবার ● ১০ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে ইলিয়াসবিহীন বিএনপিতে প্রতিশোধের আগুন

--- মো. আবুল কাশেম, স্টাফ রিপোর্টার : বিএনপি নেতা এম ইলিয়াস আলী নিখোঁজের পর সিলেটের বিশ্বনাথ বিএনপিতে অশনি সংকেত দেখা দিয়েছে। নেতাকর্মীরা আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে চলছে গৃহযুদ্ধ। প্রতিশোধের আগুনে পুড়ছে ইলিয়াস আলীর হাতে গড়া এ সংসার।

ইলিয়াস আলী নিখোঁজের পূর্বে এই উপজেলা বিএনপির কোনো নেতার যা সাহসের ভেতরে আসেনি। দলকে সংগঠিত করতে ইলিয়াস আলীর একক সিদ্ধান্তই মেনে নিতেন নেতাকর্মীরা।

আর এখন নিজেকে বড় নেতা মনে করে দলটিকে ডুবাতে বসেছেন সিনিয়র নেতারা। তাই অনেকটা বিপাকে রয়েছেন সহযোগী সংগঠনের নেতারা।

বিগত ২০১২ সালের ১৭ এপ্রিল এম ইলিয়াস নিখোঁজের পর থেকেই আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা বিএনপিতে এমন দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। উপজেলা বিএনপির কিছু নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে রাজনৈতিক সহিংসতা। এতদিন তাদের ভেতরে ভেতরে সেই প্রতিহিংসার আগুনে পুড়লেও সম্প্রতি সেটা প্রকাশ্যে রূপ নিয়েছে।

সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা সুহেল আহমদ চৌধুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে জুতাপেটার পর থেকে প্রতিশোধের আগুনে পুড়ছে বিএনপি। গত মঙ্গলবার সুহেল চৌধুরীর জুতাপেটার জবাব দিতে পৌর শহরে প্রতিবাদ মিছিল করেছে উপজেলা বিএনপি।

গত শুক্রবার দিবাগত রাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও অলংকারি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিলু মিয়াকে ভিডিও ধারণ করে অমানবিক ভাবে জুতা দিয়ে পেটান সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা সুহেল আহমদ চৌধুরী।

এ ঘটনায় মারপিটে জখম ও চুরির ধারায় লিলু মিয়া বাদী হয়ে সুহেল আহমদ চৌধুরীসহ দুজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে ওই মারপিটের ভিডিওটি বিভিন্ন ফেসবুকে ভাইরাল হলে গত তিন দিন ধরে ক্ষোভে ফুঁসছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়াও রোববার রাতে অলংকারি ইউনিয়নবাসীর আয়োজনে লিলু মিয়ার পুরাতন বাড়িতে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। আর এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মতছিন আলী।

এর পূর্বে ২০১৯ সালে উপজেলা বিএনপির বর্তমান সভাপতিকেও লাঞ্ছিত করেন সুহেল আহমদ চৌধুরী। এখন তার পাল্টা জবাব দিতে মাঠে নেমেছেন তৃণমূল বিএনপির নেতাকর্মীরা।

তবে এ বিষয়ে বক্তব্য দিতে নারাজ রয়েছেন ইলিয়াসপত্নী লুনা।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির আলী চেয়ারম্যান দুঃখ প্রকাশ করে বলেন, একজন উপজেলা বিএনপির সম্পাদককে এভাবে লাঞ্ছিত করা মোটেই ঠিক হয়নি। এটা শুধু বিএনপির রাজনীতিতে নয় অন্য দলের জন্যও এক অশনিসংকেত বলে তিনি মনে করেন। এমন মনোভাব পরিহার করে রাজনীতি করার জন্য তিনি সকল দলের নেতাকর্মীদের প্রতি অনুরোধ করেছেন।

উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জয়নাল আবেদীন এর তীব্র নিন্দা জানিয়ে বলেন, এমন লাঞ্ছনায় বিশ্বনাথের রাজনীতির জন্য এক অশনিসংকেত। এটা কখনো বিশ্বনাথের জনগণ চায় না। তাদের প্রতিশোধের আগুনে শান্ত বিশ্বনাথ যাহাতে অশান্তি হয়ে না ওঠে সেজন্য সবার প্রতি তিনি অনুরোধ করেন।

প্রসঙ্গত, রাজনৈতিক সহিংসতার কারণে শুক্রবার রাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে জুতাপেটা করেন সুহেল চৌধুরী। এ ঘটনায় শনিবার বিকালে লিলু মিয়া নিজে বাদী হয়ে সুহেল আহমদ চৌধুরীকে প্রধান আসামি করে বিশ্বনাথ থানায় মারপিটে জখম ও চুরির একটি মামলা করেছেন। মামলার এজাহারে দুজনকে আসামি করা হয়েছে। আরও ৭ থেকে ৮ জনকে অজ্ঞাতনামা আসামি রাখা হয়েছে।

এ ঘটনায় বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ ( ওসি) গাজী আতাউর রহমান মামলার সত্যতা স্বীকার করে বলেন, বাদী লিলু মিয়া তার এজাহারে উল্লেখ করেছেন, শুক্রবার রাতে পূর্ব বিরোধের জের ধরে বিশ্বনাথ রশিদপুর রোডের কারিকোনা মসজিদের কাছে আসামিরা তাকে আটকিয়ে মারপিট করে টাকা পয়সা নিয়ে গেছে। আর এ ঘটনায় তিনি থানায় মামলা দিয়েছেন।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সুহেল আহমেদ চৌধুরী। তিনি বলেন, আমার একই বাসের যাত্রী ছিলাম। কিন্তু ভাড়া নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে বাসের কন্ট্রাক্টর লিলু মিয়াকে থাপ্পড় মারলে আমি সমাধান করে তাকে গাড়ি থেকে নামিয়ে দেই। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।





রাজনীতি এর আরও খবর

ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম  ও মাদকের বিরুদ্ধে ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে
ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক
আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা
গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
রাঙামাটি-২৯৯ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর ভূমিকা রহস্যজনক : জুঁই চাকমা রাঙামাটি-২৯৯ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর ভূমিকা রহস্যজনক : জুঁই চাকমা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
জুলাই সনদের স্বাক্ষরকারী দল হিসাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণভোটে হাঁ এর পক্ষে জনমত সংগঠিত করবে জুলাই সনদের স্বাক্ষরকারী দল হিসাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণভোটে হাঁ এর পক্ষে জনমত সংগঠিত করবে
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন

আর্কাইভ