শিরোনাম:
●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাঙামাটি, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১০ এপ্রিল ২০২২
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজে বাধা
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজে বাধা
রবিবার ● ১০ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘোড়াঘাটে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজে বাধা

--- ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজে বাধা প্রদান করা হয়েছে। এ নিয়ে ইউএনও ও স্কুল কর্তৃপক্ষ পরস্পর ভিন্ন বক্তব্য প্রদান করেছেন।
গতকাল রবিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘোড়াঘাট কে.সি পাইলট স্কুল এন্ড কলেজের সীমানা থেকে ৩০ ফুট পশ্চিমে সরকারি খাস খতিয়ানের ১ একর ২ শতক জমির মধ্যে প্রধানমন্ত্রী প্রদত্ত সরকারি আশ্রয়ণ প্রকল্পের আওতায় ১৮ টি ঘর নির্মাণের জন্য উপজেলা প্রশাসন শ্রমিকের মাধ্যমে মাটি খনন করাকালে স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা বাধা প্রদান করে এবং খনন কাজ বন্ধ করে দেয়। পরে স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা স্কুলের জায়গায় সরকারি ঘর নির্মাণ বন্ধ করার দাবীতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ঘোড়াঘাট বাসস্ট্যান্ডে অবস্থান গ্রহণ করে যান চলাচল বন্ধ করে দেয়। এতে সড়কের উভয় পার্শ্বে শত শত যানবাহন আটকা পড়ে যায়। প্রায় ২ ঘন্টা অবস্থান ধর্মঘট পালন করাকালে ঘোড়াঘাট থানার ওসি আবু হাসার কবির ঘটনাস্থলে গিয়ে আশ্বস্ত প্রদান করেন যে, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এরপর তারা অবস্থান ধর্মঘট তুলে নিয়ে স্কুল মাঠে গিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষনা করেন।
এ ব্যপারে বিদ্যালয় প্রধান লুৎফর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ১৯০৫ সালে প্রতিষ্ঠানটি “মধ্য ইংরেজী স্কুল” হিসেবে প্রতিষ্ঠিত হয়ে ১৯৪০ সালে এটি ৯ম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু করে। প্রতিষ্ঠা লাভের পর থেকে প্রায় ১ একর ৫০ শতক জায়গার মধ্যে ৬৬ শতক রেকর্ডভুক্ত জায়গার উপরে ক্যাম্পাস নির্মাণ করে। বাকি ৮৪ শতক সরকারি খাস জায়গায় আম গাছের বাগান করে ভোগ করে আসছে স্কুল।
এ বিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ রাফিউল আলমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, বিদ্যালয়ের মাঠের সীমানা থেকে পশ্চিমে একটি দাগে ১ একর ২ শতক জমি রয়েছে। আমরা বিদ্যালয় সীমানা থেকে ৩০ ফুট পশ্চিমে সরকারি ঘর নির্মাণের জন্য ভেকু লাগিয়ে নির্মাণ কাজ শুরু করেছিলাম। তিনি জানান, জায়গাটি ১৯৮৬ সালে স্কুল কর্তৃপক্ষ ১ বছরের জন্য লীজ গ্রহন করেছিল। পরবর্তীতে স্কুল কর্তৃপক্ষ লীজ নবায়ন করেননি। ফলে এটি ১ নং খতিয়ান ভুক্ত খাস জমি।





দিনাজপুর এর আরও খবর

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু
বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু
পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক
নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড
পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২
পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন
মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ
মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ

আর্কাইভ