শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৭ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম : নির্মাণের এক সপ্তাহের মধ্যে উঠে যাচ্ছে সড়কের পিচ ঢালাই
প্রথম পাতা » খুলনা বিভাগ » সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম : নির্মাণের এক সপ্তাহের মধ্যে উঠে যাচ্ছে সড়কের পিচ ঢালাই
রবিবার ● ১৭ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম : নির্মাণের এক সপ্তাহের মধ্যে উঠে যাচ্ছে সড়কের পিচ ঢালাই

--- ঝিনাইদহ প্রতিনিধি  :: ঝিনাইদহ সদরের ঘোড়ামারা-বিজয়পুর সড়ক নির্মাণের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। এলাকাবাসী বলছেন, তিন কিলোমিটার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যেই উঠে যাচ্ছে পিচ। আর হাত দিয়েই তুলে ফেলা যাচ্ছে সড়কের পিচ ও খোয়া। এলাকার মানুষের দাবি, এসব অভিযোগ তদন্ত করে দোষীদের বিরুদ্বে দ্রুত ব্যবস্থা নেয়া হোক। সেই সঙ্গে সড়কটি আবারও সংস্কার করা হোক। এক সপ্তাহ আগে শেষ হয়েছে ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়ামারা থেকে বিজয়পুর পর্যন্ত তিন কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ। কিন্তু এক সপ্তাহের মধ্যে হাত দিয়ে উঠানো যাচ্ছে সেই পিচ। এলাকাবাসী বলছেন, নিন্মমানের কাজের কারণে সড়কের পিচ ও খোয়া উঠে যাচ্ছে। বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে ফাটল। তাদের আরও অভিযোগ, নিয়ম অনুযায়ী কমপ্রেশার মেশিন দিয়ে সড়ক পরিষ্কার করে প্রাইম কোট দিয়ে পিচ ঢালাইয়ের কাজ হওয়ার কথা। কিন্তু তা না করে রাতের আঁধারে গাছের পাতা ও ময়লার ওপরই নিম্মমানের বিটুমিন দিয়ে ঢালাই দিয়েছেন ঠিকাদার ফিরোজ । অনিয়মের বিষয় তদন্ত করে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে জনপ্রতিনিধিরাও এদিকে অভিযোগ অস্বীকার করে ঠিকাদার জানান, কোথাও ত্রুটি হলে মেরামত করে দেবেন। এ বিষয়ে ঝিনাইদহ উপজেলা আহসান হাবিব প্রকৌশলী জানালেন, বিষটি তদন্ত করে দ্রুতই ব্যবস্থা নেয়া হবে। এদিকে এই রাস্তা নির্মাণ কাজে ছয় মাসেরও বেশি সময় নিয়েছিলো বলেও অভিযোগ রয়েছে অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যু, ক্লিনিকের মালিক ও ম্যানেজার পলাতক
ঝিনাইদহ :: ঝিনাইদহে শৈলকুপায় খোন্দকার প্রাইভেট হাসপাতালে আবারো প্রসূতির মৃত্যু হয়েছে। ক্লিনিকের মালিক-ম্যানেজার পলাতক রয়েছে এবং উত্তেজিত জনতার প্রতিবাদে ঠেকাতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনো পর্যন্ত সুস্থ্য রয়েছে নবজাতক ছেলে শিশুটি। এলাকাবাসী সুত্রে জানা গেছে, শনিবার (১৬ এপ্রিল) সকালের দিকে কবিরপুরের খোন্দকার প্রাইভেট হাসপাতালে বৃষ্টি খাতুন নামের প্রসূতির মৃত্যু ঘটে। ঘটনার পর থেকে পালিয়ে আছে ক্লিনিকের মালিক-ম্যানেজার। ক্লিনিকটিতে পুলিশ মোতায়েন রয়েছে। চিকিৎসায় ত্রুটি থাকার কারণে প্রসূতির মৃত্যু হয়েছে বলে পরিবার-স্বজনদের অভিযোগ। তবে সিজারিয়ান অপারেশনের ডাক্তার কনক হুসাইন বলছেন হঠাৎ খিঁচুনি বা একলামসিয়া জনিত কারণে সন্তান ভুমিষ্টের ১৮ঘন্টা পরে প্রসূতির মৃত্যু ঘটেছে। শুক্রবার বিকাল ৪টার দিকে ক্লিনিকটিতে অপারেশন করা হয়েছিল। এদিকে ক্লিনিক কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দিতে নিহতের স্বজন ও এলাকাবাসীর সাথে টাকায় মিমাংশা করার চেষ্টা করছে বলে জানা গেছে।

ট্রাকে পিষ্ট হয়ে ঝিনাইদহের ভাই ভাই গার্মেন্টেসের মালিক নিহত
ঝিনাইদহ :: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কেয়াবাগান নামক স্থানে শনিবার সন্ধ্যায় ট্রাকচাপায় ঝিনাইদহ শহরের বিশিষ্ট ব্যবসায়ী ভাই ভাই গার্মেন্টেসের মালিক আব্দুল মান্নান শেখ (৫৬) নিহত হয়েছেন। নিহত আব্দুল মান্নান শেখ ঝিনাইদহ শহরের পবহাটি গ্রামের মৃত আবুল হোসেন শেখের ছেলে। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, সন্ধ্যায় মোটরসাইকেল যোগে কালীগঞ্জ থেকে যশোরের দিকে যাচ্ছিলেন আব্দুল মান্নান শেখ। পথিমধ্যে কেয়াবাগান নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। দুর্ঘটনায় তার হাত ও পা বিচ্ছিন্ন হয়ে যায়। লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শনিবার রাত ১১টায় নিজ গ্রামে জানাযা শেষে দাফন করা হবে। এদিকে ব্যবসায়ী আব্দুল মান্নান শেখের মৃত্যুতে ঝিনাইদহ শহরে শোকের ছায়া নেমে আসে। বিশেষ করে ঝিনাইদহ দোকান মালিক সমিতি আব্দুল মান্নানের মৃত্যু গভীর শোক প্রকাশ করে বিবৃতি দেন। খবর পেয়ে ছুটে যান তার বাড়িতে। এ সময় এক বেদনা বিধুর পরিবেশের সৃষ্টি হয়।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)