সোমবার ● ১৮ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » মানিকছড়িতে আনারস বোঝাই জীপ উল্টে নিহত-২
মানিকছড়িতে আনারস বোঝাই জীপ উল্টে নিহত-২
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার হাতিমুড়া-ডলু সড়কে আনারস বোঝাই জীপগাড়ী (কুমিল্লা-ক-১৩৫০) নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে ২ ছাত্র নিহত ও গুরুত্বর আহত হয়েছে আরো ১জন।
সোমবার ১৮ এপ্রিল বেলা সাড়ে ১২টার দিকে আনারস বোঝাই জীপ হাতিমুড়া বাজারে আসার পথে হাতিমুড়া-ডলু সড়কের উত্তর ডলু পাড়ায় উঁচু টিলা উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এতে জীপ গাড়ী পেছনের দিকে ছুঁটে উল্টে গিয়ে গাড়ীতে থাকা শ্রমিক ও কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র রাজু মারমা (১৫) পিতা-চাইথোয়াই মারমা, গ্রাম-ডেপুয়া পাড়া ও ওসমানপল্লী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক সমাপনী ছাত্র উগ্যজাই মারমা (১২), পিতা, -হ্যাংল্লা মারমা, গ্রাম হাতিমুড়া গাড়ীচাপায় ঘটনাস্থলে নিহত হয়।
এ ঘটনায় গুরুতর আহত রাসাই মারমা (৩৫), পিতা- থোয়াইচাই মারমা, সাং- ফকিরনালাকে স্থানীয়রা উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে চিকিৎসক ডা. মহিউদ্দীন প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন।
হতাহতের খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত জীপ ও লাশ উদ্ধার করে।
মানিকছড়ি থানার ওসি মোহাম্মদ শাহনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ ও গাড়ী উদ্ধার করেছে। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।





খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল