শিরোনাম:
●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর
রাঙামাটি, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৮ এপ্রিল ২০২২
প্রথম পাতা » কৃষি » মোরেলগঞ্জে সূর্যমুখীর বাম্পার ফলন
প্রথম পাতা » কৃষি » মোরেলগঞ্জে সূর্যমুখীর বাম্পার ফলন
সোমবার ● ১৮ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোরেলগঞ্জে সূর্যমুখীর বাম্পার ফলন

---এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের মোরেলগঞ্জে সূর্যমূখীর বাম্পার ফলনে কৃষকের মাঝে তীপ্তির হাসি ফুটেছে। মাঠে মাঠে হৃদয় জড়ানো সোনালীর সমারোহ। হাজার হাজার সূর্য যেন সকলকে হাত ছানি দিচ্ছে । সূর্যমুখী তেলের ব্যাপক চাহিদরা কারনে মোরেলগঞ্জে সূর্যমূকী চাষের আগ্রহ বাড়ছে কৃষকদের মাঝে। পতিত জমিতে স্বল্প ব্যয়ে অধিক ফলনে লাভবান হওয়ায় এ চাষে ঝুঁকছে চাষীরা। ।
উপজেলা কৃষি দপ্ত সূত্রে জানা গেছে, চলতি বছরে উপজেলার ৩০ হেক্টর তথা ৭৫ একর জমিতে এবারে সূর্যমূখীর চাষ হয়েছে। দৈবজ্ঞহাটি ইউনিয়নে সবচেয়ে বেশী সূর্যমূখী চাষ করেছে কৃষক। তেল ফসল প্রকল্পের মাধ্যমে সূর্যমূখী প্রদর্শণী রয়েছে ৩২টি। এছাড়াও ১০০ চাষীকে জন প্রতি ১ কেজি করে সূর্যমূখীর বীজ প্রনোদণা দেয়া হয়েছে। গাজীরঘাট গ্রামের চাষী নুরুুল ইসলাম ৬৬ শতকের ১বিঘা জমিতে সূর্যমূখী চাষ করেছেন। এতে তিনি ১০মন ফলন পাবেন যার বলে ধারনা করছেন। যার মূল্য হবে ৯০ হাজার টাকা। তেল হবে ১৫০ কেজি। খরচ হয়েছে ১০হাজার টাকা। একই গ্রামের ইদ্রিস সরদার ১একর জমিতে ফসল ফলাতে ব্যয় হয়েছে ১৫ হাজার টাকা । সূর্যমূখীর ফলন খুবই ভালো হয়েছে। চাষী আনসার সরদার, সাইফুল তালুকদার, শফিকুল সরদার, রাণী বেগম সহ একাধিক চাষীরা বলেন, নতুন সূর্যমূখী চাষ করে খুবই ভালো ফলন হয়েছে । তেল জাতীয় ফসলের কৃষকদের সভাপতি সাইফুল তালুকদার বলেন এলাকার ৩০ জন কৃষকদের সমন্বয়ে তাদের এ কমিটি। কৃষি অধিদপ্তরের পরামর্শে প্রত্যেক চাষীরা এবারই প্রথম সূর্যমূখীর চাষ করেছে, ফলনও ভালো হয়েছে।
সংশ্লিস্ট ক্লাষ্টারের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মশিউর রহমান জানান, এ এলাকায় দেশী আমন ধান ওঠার পরে পতিত জমিতে এবারে চাষীদের নতুন ফসল সূর্যমূখী চাষ ও তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য প্যাটার্ন ভিত্তিক একক প্রদর্শণী উদ্ভুদ্ধকরনসহ প্রনোদনা দেয়া হয়েছে ।
উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. ওয়াসিম উদ্দিন বলেন, এ উপজেলায় এ বছরে ৭৫ একর জমিতে সূর্যমূখী চাষ হয়েছে। গত বছরে চাষীরা ৫০ একর জমিতে সুর্যমূখী চাষ করেছিলেন । অন্যান্য ভোজ্য তেলের চেয়ে সূর্যমূখী তেল আলাদা। কোলষ্টেরল মুক্ত এবং প্রচুর পরিমান প্রাণ শক্তি থাকায় এ তেল আমাদের শরীরের দুর্বলতা ও কার্যক্ষমতা বাড়ায়। রান্নায় সয়াবিন তেলের চাইতে এ তেল দশগুন বেশী পুষ্টিগুন সমৃদ্ধ। তাই কৃষকদের দিন দিন সুর্যমূখী চাষে উদ্ভুদ্ধ হচ্ছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)