শিরোনাম:
●   কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে বহুজন আক্রান্ত ●   ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার ●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা
রাঙামাটি, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১০ মে ২০২২
প্রথম পাতা » কৃষি » বিশ্বনাথের বোরো ধান ক্রয় শুরু
প্রথম পাতা » কৃষি » বিশ্বনাথের বোরো ধান ক্রয় শুরু
মঙ্গলবার ● ১০ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথের বোরো ধান ক্রয় শুরু

--- বিশ্বনাথ প্রতিনিধি :: ৯ মেট্রিক টন ধান ক্রয়ের মধ্য দিয়ে প্রতি বছরের ন্যায় এবছরও সিলেটের বিশ্বনাথে কৃষকদের কাছ থেকে সরকারিভাবে বোরো মৌসুমের ধান ক্রয় বা সংগ্রহ শুরু করেছে উপজেলা খাদ্য গুদাম। সোমবার (৯ মে) সকালে ধান ক্রয় বা সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহান।

খাদ্যগুদাম সূত্রে জানা গেছে, বিশ্বনাথ উপজেলায় এবছর ৯৫৫ মেট্রিক টন বোরো ধান ও ১২৪ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন সিলেট সদরের অঞ্জন কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা কনক রায়, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহেদুর রউফ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এলএসডি মনধন চন্দ্র দাস, পৌর সহায়ক কমিটির সদস্য ফজর আলী প্রমুখ।

বিশ্বনাথে দশঘর ইউনিয়ন কৃষক লীগের কর্মী সভা অনুষ্ঠিত

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে উপজেলার দশঘর ইউনিয়ন কৃষক লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মে) বিকেলে দশঘর ইউনিয়ন পরিষদের মিলনায়তনে কর্মীসভাটি অনুষ্ঠিত হয়। সভায় হেলাল উদ্দিন সভাপতি, নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং সুফু মিয়া ও শহিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিস্ট দশঘর ইউনিয়ন কৃষক লীগের কমিটি গঠন করা হয়।

উপজেলা কৃষক লীগের সভাপতি ছোরাব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুলের পরিচালনায় কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখে দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়া, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী কামাল হোসেন, দশঘর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার জুবেল মিয়া, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, দেওকলস ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সদস্য শহিদুজ্জামান সেলন, জিয়াউর রহমান জিয়া, যুবলীগ নেতা কাওছার আলী, দশঘর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন কৃষক লীগ নেতা সুফু মিয়া ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা ঝুমন মিয়া। কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক মারফত আলী, আওয়ামী লীগ নেতা আনা মিয়া, কৃষক লীগ নেতা লিটন মিয়া, আনা মিয়া-২, লাল মিয়া, নজরুল ইসলাম-২, শ্রমিক লীগ নেতা ফিরুজ আলী, স্বেচ্ছাসেবক লীগ নেতা জামাল মিয়া, ছাত্রলীগ নেতা জালাল মিয়া, মালিক মিয়া প্রমুখ নেতৃবৃন্দ।





আর্কাইভ