শিরোনাম:
●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
রাঙামাটি, রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৮ মে ২০২২
প্রথম পাতা » জনদুর্ভোগ » সিসিকের উন্নয়নের জোয়ারে ভাসছে সিলেট
প্রথম পাতা » জনদুর্ভোগ » সিসিকের উন্নয়নের জোয়ারে ভাসছে সিলেট
বুধবার ● ১৮ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিসিকের উন্নয়নের জোয়ারে ভাসছে সিলেট

--- সিলেট প্রতিনিধি :: টানা কয়েক ঘণ্টা বৃষ্টিতেই তলিয়ে যায় সিলেট নগরীর বিভিন্ন সড়ক ও গলি, বাসাবাড়ি, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান। এ অবস্থা থেকে কবে মুক্তি পাবে সিলেটবাসী? এ অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে মহানগরী এলাকায় ২০১২ সালে প্রায় ১১ শ কিলোমিটার ড্রেন সংস্কারের কাজ শুরু করে সিলেট সিটি করপোরেশন। কিন্তু নগরবাসী এর সুফল নয় পতিত হয়েছে অপরিকল্পিত ড্রেনেজ সংস্কারের কুফলে।

সিসিকের দাবি অনুযায়ী- ৩শ কোটি টাকার এ প্রকল্পের কাজ প্রায় ৭৫ ভাগ শেষ হয়েছে। তবে ৯ বছরের বেশি সময় ধরে ড্রেনের সংস্কার কাজ চললেও নগরবাসী পাচ্ছেন না এর সুফল। কয়েক ঘণ্টার বৃষ্টিতেই তলিয়ে যায় নগরীর রাস্তা-ঘাট, হাটু থেকে কোমর পানি জমে বিভিন্ন এলাকার বাসাবাড়ি-দোকানপাটে। চরম ভোগান্তি পোহাতে হয় জলমগ্ন নগরবাসীকে। তবে সিসিকের দাবি, ড্রেনেজ সংস্কার কাজ শতভাগ শেষ হয়ে গেলে আর এমন জলাবদ্ধতার সৃষ্টি হবে না। উন্নয়নের সুফল পাবেন নগরবাসী।

সিলেটে গত সপ্তাহের মঙ্গলবার রাত থেকে শুরু হয় ভারি বৃষ্টি। থেমে থেমে সে বৃষ্টি এখন পর্যন্ত চলমান। বুধবার থেকেই নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। সোমবার (১৬ মে) দিবাগত রাত পর্যন্ত নামেনি সেই পানি। রবি ও সোমবার সিলেটে বৃষ্টি অনেকটা কম হলেও উন্নতি হয়নি পরিস্থিতির। বরং সোমবার নগরীর নিচু এলাকাগুলোতে পানি বেড়েছে বলে ভুক্তভোগিদের দাবি। তারা বলছেন- সুরমা নদীর পার উপচে পানি ঢুকছে নগরীর বিভিন্ন এলাকায়। বাসাবাড়ি, ব্যবসা প্রতষ্ঠিান ও অনেক অফিসে পানি ঢুকে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

নগরবাসী বলছেন- গত কয়েক বছরের তুলনায় এ বছর জলাবদ্ধতা বেশি হচ্ছে। মাত্র তো বৃষ্টির দিন শুরু। এখনই যদি এই অবস্থা হয় তবে পুরো বৃষ্টির মৌসুম ভোগান্তিতেই কাটাতে হবে নগরীর বিভিন্ন এলাকার মানুষকে। এ পরিস্থিতির জন্য সুরমা নদীর নাব্যতা হারানো, নগরীর পানি নিষ্কাশনের বিভিন্ন রাস্তার মুখে মাটি ভরাট এবং সর্বোপরি সিসিকের অপরিকল্পিত উন্নয়নকে দায়ী করছেন ভুক্তভোগী ও সচেতন নগরবাসী।

জলাবদ্ধতায় আটকা পড়া নগরীর এলাকাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- শাহজালাল উপশহর, সোবহানিঘাট, কালীঘাট, ছড়ারপাড়, শেখঘাট, তালতলা, মাছিমপুর, পাঠানটুলা, লন্ডনি রোড, সাগরদিঘির পাড়, সুবিদবাজার, শিবগঞ্জ, মেজরটিলা, মদিনা মার্কেট, দক্ষিণ সুরমার বঙ্গবীর রোড, মোমিনখলা।

এদিকে, নগরীর পানি নিষ্কাশনের বিভিন্ন রাস্তার মুখে মাটি ভরাট করে বাসাবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে বলে অভিযোগ রয়েছে। যার ফলে বৃষ্টির পানি দ্রুত ড্রেনে গিয়ে পড়লে ড্রেন থেকে সুরমা বা বিভিন্ন খাল-ছড়ায় গিয়ে পড়ে না। ফলে বৃষ্টির পর নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হয়।

ভুক্তভোগীদের মতে, ‘নগরীতের জলাবদ্ধতা সিসিকের অপরিকল্পিত উন্নয়নেরই বহিপ্রকাশ। নগরীর ২৫ ও ২৬ নং ওয়ার্ডের মোমিনখলা ও আশপাশের এলাকা যদি দেখেন- ফেঞ্চুগঞ্জ রোড ও রেললাইনের মধ্যবর্তী এলাকায় মাটি ভরাট করায় অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে ওই এলাকা। বাইপাস সড়কের উত্তরদিকে মাটি ভরাট করায় জলমগ্ন রেল লাইনের পশ্চিম দিক। একইভাবে, পশ্চিম মোমিনখলা সড়কে হাটুপানি। বঙ্গবীর রোডের দিকে ড্রেইনের সংযোগ না থাকায় পানিতে নিমজ্জিত হয় কায়েস্থরাইল এলাকার ৩টি পোস্ট অফিস। গত বছর সিসিক মেয়র মহোদয় সরেজমিন পরিদর্শন করে এখানে ড্রেন নির্মাণের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তাঁর অপরিকল্পিত উন্নয়নের ফলে ওই এলাকায় চরম ভোগান্তির জলাবদ্ধতার সমাধান আর হয় না। দুর্ভাগ্য আমাদের, হোল্ডিং ট্যাক্স না দিলে অভিযান হয়। কিন্তু পানিতে হাবুডুবু খেলেও নগর কর্তৃপক্ষ দেখতে আসে না।’

একই অবস্থা নদীর উত্তর পারবর্তী শাহজালাল উপহশরের। পুরো উপশহরের পানি বিভিন্ন ছড়া-খাল দিয়ে প্রবাহিত হয়ে শাহপরাণ এলাকায় গিয়ে পড়তো। কিন্তু পানি নিষ্কাশনের পথিমধ্যে বিভিন্ন জায়গায় মাটি ভরাট করে বাসাবাড়িসহ ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। বিষয়টি দেখার দায়িত্ব সিসিকের। কিন্তু এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করে না সিসিক।

এ অবস্থায় নদী ও খালের তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ ও নদীর খনন ছাড়া সিলেট নগরীর সুরমা তীরবর্তী এলাকাগুলোতে বর্ষা মৌসুমে জলবদ্ধতার স্থায়ী সমাধান হবে না বলে সংশ্লিষ্টদের বক্তব্য।

সিসিক সূত্রে জানা গেছে, মহানগরী এলাকায় প্রায় ১১ শ কিলোমিটার ড্রেনের মধ্যে নগরীর প্রধান প্রধান সড়কের পাশের ড্রেন হচ্ছে ৫৫০ কিলোমিটার। ইতোমধ্যে যার ৭০-৭৫ ভাগ কাজ শেষ হয়েছে। এতে ব্যয় হয়েছে ২২০ কোটি টাকা। বাকি কাজ শেষ করতে আরো ৯০ কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে। গত বছরের জুন মাসে এসব কাজ শেষ হওয়ার কথা থাকলেও চলতি বছরের জুন পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।





জনদুর্ভোগ এর আরও খবর

নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা
ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ
পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ
জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ
কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ
আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে

আর্কাইভ