শিরোনাম:
●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটি, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৩ মে ২০২২
প্রথম পাতা » কুষ্টিয়া » রক্তের হোলিখেলায় মেতে উঠেছে পাঞ্জের ও সবুজ হত্যা মামলার প্রধান আসামি দুলাল
প্রথম পাতা » কুষ্টিয়া » রক্তের হোলিখেলায় মেতে উঠেছে পাঞ্জের ও সবুজ হত্যা মামলার প্রধান আসামি দুলাল
সোমবার ● ২৩ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রক্তের হোলিখেলায় মেতে উঠেছে পাঞ্জের ও সবুজ হত্যা মামলার প্রধান আসামি দুলাল

--- কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: “আমি পাঞ্জেরকে গুলি করে মেরেছি। মহিবুল থাকলে আমি পাঞ্জেরকে মারতে পারতাম না। মহিবুল আমার নামে চলে। মহিবুলকে আমি তৈরি করেছি। আমি আরো দশটা মহিবুল তৈরি করব। চুয়াডাঙ্গার বাড়ি বিক্রয় করে ২০ লক্ষ টাকা প্রশাসনকে দিয়ে কলাবাড়ি এলাকার বাসিন্দা মহিবুলকে নির্মূল করে দিব। আমার হাত অনেক লম্বা, সেটা হলো আমার বাবার বন্ধু। তিনি অনেক বড় মাপের লোক, তার একটা ফোনে পুরা বাংলাদেশ কাপে। তার কথায় কুষ্টিয়া প্রশাসন উঠে আর বসে। আমার বাবার বন্ধুকে দিয়ে কুষ্টিয়ার পুলিশ সুপারকে আজ ফোন করে মহিবুলের নামে কুষ্টিয়া মডেল থানায় দুইটা মামলা করেছি। মিরপুর থানাতেও যাচ্ছি তার নামে মামলা করতে সেই সাথে তার বিরুদ্ধে পাঁচটা জিডিও করা হবে”। উপরের এই কথাগুলো রবিবার বিকেলে প্রতিবেদককের মুঠোফোনে জানান, জাসদ নেতা পাঞ্জের হত্যা মামলার প্রধান আসামি ও ১৫ই আগস্ট কুষ্টিয়া জিলা স্কুলের সামনে সবুজ হত্যা মামলার আসামি মিরপুর উপজেলার আহম্মদপুর গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে দুলাল হোসেন। বর্তমানে এই অস্ত্রধারী ক্যাডার তার বাহিনী নিয়ে রক্তের হোলি খেলায় মেতে উঠেছে।
এ বিষয়ে ভুক্তভোগী মহিবুল ও আলমের সাথে কথা হলে তারা বলেন, কুষ্টিয়ার অনন্যা নামের একটি মেয়ের বাড়ি চুয়াডাঙ্গায় বেদখল হয়েছিল। আমরা উক্ত বাড়িটি প্রায় ৫ লক্ষ টাকা খরচ করে তা উদ্ধার করেছি। উক্ত বাড়িটি সম্প্রতি কুষ্টিয়ার লিটন নামের এক ব্যক্তির কাছে ৮৬ লক্ষ টাকায় বিক্রয় চুক্তির স্থলে ২৫ লক্ষ টাকায় বায়না রেজিস্ট্রি করে দেন অনন্যা। অনন্যার সাথে তাদের যুক্তি ছিল যা বিক্রি হবে তার অর্ধেক টাকা দুলাল, মহিবুল, আলম সহ অন্যান্যরা পাবে।
উক্ত ২৫ লক্ষ টাকার মধ্যে মাত্র ৯ লক্ষ টাকা হাতে পেয়ে দুলাল তার সহযোগীদের ভাগ না দিয়ে একাই নিয়ে নেয়। যার ফলে মহিবুল ও আলমের সাথে মনোমালিন্য সৃষ্টি হয়। ইতিমধ্যে তার সঙ্গে গত ১৭ এপ্রিল চৌড়হাস এলাকায় দুলালের সাথে হাতাহাতিও হয়েছে। উক্ত ভাগের টাকা তার সহযোগীদের না দেওয়ার জন্য তিনি অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বাইরে থেকে সন্ত্রাসী ভাড়া করে এনে গত রবিবার রাতে আহমদপুর ও কলাবাড়ি এলাকায় মহড়া দিয়ে বেড়াচ্ছেন বলে তথ্য পাওয়া গেছে।
তার বিষয়ে মোহাম্মদপুর এলাকায় সরেজমিনে খোঁজ নিতে গেলে নাম প্রকাশে অনিচ্ছুক সুশীল সমাজের বেশ কয়েকজন ব্যক্তি তার বিষয়ে বলেন, দুলাল একজন অস্ত্রধারী ক্যাডার তার সঙ্গে সব সময় একটি অবৈধ আগ্নেয়াস্ত্র থাকে। সে জাল দলিল করে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে কাটাখালি, কালিতলা, কানাপুকুর ও মুচিদেয়া জলাশয় গুলো একাই ভোগ করে যাচ্ছেন। সেই সাথে জাল দলিল দিয়ে সরকারের বিরুদ্ধে মামলাও করে রেখেছেন।

কুষ্টিয়া গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে জানা যায়, দুলাল এর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে সে একজন তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে রয়েছে একাধিক জিডি ও অভিযোগ। কবুরহাট এলাকায় গাছ কেটে চুরি করে বিক্রয়ের অভিযোগ রয়েছে। কুষ্টিয়া কাটাইখানা মোড়ের এক কসাই গরুর মাংস বাবদ পাবে ২৫ হাজার টাকা। জনি নামের এক মাছ বিক্রেতা পাবে প্রায় ১৫ হাজার টাকা। এছাড়াও তার বিরুদ্ধে রয়েছে অসংখ্য চেক জালিয়াতির মামলা। মিরপুর মশান এলাকার গরীবুল্লাহ তামাক বিক্রি বাবদ তার কাছে পাবে ৪,৮০,০০০ টাকা এ বিষয়ে মিরপুর থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা আছে। এছাড়াও গত উপজেলা নির্বাচনের দিন কলাবাড়ি এলাকায় পুলিশ ও র্যাবের সম্মুখে উক্ত এলাকার বাসিন্দা জয়নালকে প্রকাশ্যে গুলি করে, এ বিষয়ে তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে।
তবে তার বিরুদ্ধে বেশ কিছুদিন আগে এই বাড়ি বিক্রির অর্থের টাকা ভাগাভাগি নিয়ে কুষ্টিয়া মডেল থানায় বৈঠকও হয়েছে। কুষ্টিয়া মডেল থানার পুলিশ কর্মকর্তারা ইতিমধ্যে তার বিষয়ে অবগত আছেন বলে তথ্য পাওয়া গেছে। সন্ত্রাসী দুলাল দাবি করেন তার বাবার বন্ধু মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন বড় কর্মকর্তা। তার নাম ভাঙিয়ে বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে চাঁদাবাজি সহ সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়াচ্ছে এ বিষয়ে কুষ্টিয়ার আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর হস্তক্ষেপ প্রয়োজন তাকে দমন করার জন্য। -প্রথম পর্ব

কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান দিনভর কাজ করছেন ঝড়ে লন্ডভন্ড হাওয়া এলাকায়

কুষ্টিয়া :: কুষ্টিয়ায় কালবৈশাখী ১৫ ঝড় ও বৃষ্টিতে লন্ডভন্ড হয়ে গেছে। আম, লিচুসহ বিভিন্ন মৌসুমি ফলের ব্যাপক ক্ষতি হয়েছে। উড়ে গেছে শত শত ঘরের টিনের চালা। উপড়ে গেছে অনেক গাছ। গাছের ডাল পড়ে তার ছিঁড়ে অনেক স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ২১ তারিখ শনিবার সকাল সাড়ে ৫ টার দিকে ঝড় শুরু হয়। প্রায় ১৫ মিনিট স্থায়ী ছিল এ ঝড়।

এদিকে ঝড়ে কুষ্টিয়া সদর উপজেলার বিভিন্ন অঞ্চলে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে সকাল থেকেই কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান আতা। সে সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্য নেতৃবৃন্দ। ঝড়ে উপড়ে পড়া গাছপালা অপসারণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, জেলার বিভিন্ন উপজেলায় ঝড়ের তাণ্ডবে শত শত গাছপালা ভেঙে ঘরবাড়ি ও রাস্তায় পড়ে আছে। শত শত হেক্টর জমির আম, কাঁঠাল, লিচুসহ বিভিন্ন মৌসুমি ফল ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম বলেন, কালবৈশাখী ঝড়ের কারণে সড়কের দুপাশে শত শত গাছের ডালপালা ভেঙে পড়েছে। কিছু কিছু জায়গায় এলাকাবাসীর সহায়তায় আবার কোথাও কোথাও ফায়ার সার্ভিসের টিম গাছগুলো সড়ক থেকে সরিয়ে নিচ্ছে।

কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল) মো. মোকসেমুল হাকিম বলেন, কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে পুরো জেলা লন্ডভন্ড। বিদ্যুতের খুঁটি ভেঙে এবং গাছের ডাল পড়ে তার ছিঁড়ে অনেক স্থানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে আছে। আমরা মেরামতের কাজ করছি।

কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুশান্ত কুমার প্রমানিক বলেন, ঝড়ে আম, লিচুসহ বিভিন্ন মৌসুমি ফল ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তাৎক্ষণিক ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি। তবে কৃষি বিভাগের লোকজন মাঠে গিয়ে ক্ষতির পরিমাণ নির্ণয়ে কাজ করছে।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়

আর্কাইভ