শিরোনাম:
●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
রাঙামাটি, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৩ মে ২০২২
প্রথম পাতা » খেলা » মিরসরাইয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
প্রথম পাতা » খেলা » মিরসরাইয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
সোমবার ● ২৩ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

--- আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম)প্রতিনিধি :: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং মিরসরাই উপজেলা প্রশাসনের আয়োজনে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক) অনূর্ধ্ব-১৭’র উদ্বোধন সম্পন্ন হয়েছে।
সারা দেশব্যাপী আয়োজনের সাথে মিল রেখে
রবিবার (২২ মে) সকাল দশটায় মিরসরাই স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান।
মাষ্টার দিদারুল আলমের সঞ্চালনায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএমএন জামিউল হিকমা, মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন, মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কামরুল আহসান হাবীব। এছাড়াও খেলোয়াড়দের সাথে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ১ম রাউন্ডের ১ম ম্যাচে মিরসরাই পৌরসভা একাদশ ৩-০ গোলে ১০ নং মিঠানালা ইউনিয়ন একাদশকে পরাজিত করে। ২য় ম্যাচে ১নং করেরহাট ইউনিয়ন ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত করে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিজয় ত্রিপুরা। ২য় রাউন্ডে (৩য় ম্যাচে) মায়ানী ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত করে জয় লাভ করে ৬ নং ইছাখালী ইউনিয়ন এবং ৪র্থ ম্যাচে ১১নং মঘাদিয়া ইউনিয়ন বনাম ১৪নং হাইতকান্দির মধ্যকার খেলা ড্র হওয়ায় ট্রাইবেকারে ৮-৭ গোলে হাইতকান্দি ইউনিয়ন পরিষদ একাদশ জয়লাভ করে।
উদ্বোধনী দিনের সকালের খেলা পরিচালনা করেন মাষ্টার সাইফুল ইসলাম, মীর হোসেন, ওসমান গণি এবং বিকেলের খেলা পরিচালনা করেন মাষ্টার ওসমান গণি, নঈমুল ইসলাম, উত্থান বড়ুয়া, সাইফুল ইসলাম, হুজ্জাতুল ইসলাম ও মীর হোসেন। ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন মাষ্টার দিদারুল আলম ও মিরাজ।

উল্লেখ্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং মিরসরাই উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭’) ২২ মে থেকে ২৬ মে পর্যন্ত চলবে। ৫ দিনব্যাপী এই টুর্নামেন্টের মাধ্যমে জেলা পর্যায়ে খেলার জন্য খেলোয়াড় বাছাই করা হবে। খেলা নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে।

মিরসরাইয়ে করোনা মহামারীতে নিহতদের স্মরণে স্মরণসভা

মিরসরাই :: বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী মিরসরাইয়ের মলিয়াইশ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সাথে সম্পৃক্ত ও সাবেক সদস্যদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ মে) মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের মলিয়াইশ উচ্চ বিদ্যালয় হল রুমে উক্ত স্মরণসভা অনুষ্ঠিত হয়।

মলিয়াইশ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি দেবদুলাল ভৌমিকের সম্মতিক্রমে স্মরণসভা পরিষদের আহবায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য তোফাজ্জ্বল হোসেন চৌধুরী মাসুদ ও মলিয়াইশ উচ্চ বিদ্যায়ের প্রাক্তন ছাত্র হাসান সাঈফ উদ্দিনের যৌথ সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক দিলীপ রঞ্জন ভৌমিক।
এসময় স্বাগত বক্তব্য রাখেন মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন।

স্মরণসভায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন মলিয়াইশ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি নুরুল আবছার, বীর মুক্তিযোদ্ধা ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সদস্য মাহফুজুল হক, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রফুল্ল কুমার নাথ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির, প্রাক্তন ছাত্র নাজমুল হক হেলাল, আবু মোস্তফা কামাল চৌধুরী, মোঃ নিজাম উদ্দিন, জামসেদ আহমেদ ভূঁঞা, প্রাক্তন ছাত্র ও শামছুদ্দিন মাষ্টারের পুত্র আরিফুল ইসলাম।

মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে যারা বিভিন্নভাবে দায়িত্ব পালন করেছেন বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ৯ জন হলেন, মোঃ সাহাব উদ্দিন, জামাল উল্যাহ, অমর কৃঞ্চ চৌধুরী, নুরুল হুদা চৌধুরী, হীরা লাল চৌধুরী, সমীর কান্তি চৌধুরী, মোঃ শামছুদ্দিন মাষ্টার, মোঃ সাইদুল হক, মোঃ শাহাজাহান সিরাজ।

স্মরণসভা অনুষ্ঠানে স্কুলের সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী সহ করোনায় মারা যাওয়া ব্যক্তিদের সন্তান ও স্বজনরা উপস্থিত ছিলেন।





খেলা এর আরও খবর

কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ
জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা
ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা
রাঙামাটিতে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু রাঙামাটিতে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)