মঙ্গলবার ● ২৪ মে ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে যাত্রীবাহী বাস থেকে ইয়াবাসহ গ্রেফতার-১
মিরসরাইয়ে যাত্রীবাহী বাস থেকে ইয়াবাসহ গ্রেফতার-১
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে ১ হাজার ২শ’ ১০ পিস ইয়াবাসহ মোঃ সাদেক প্রকাশ ল্যাডাইয়া (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ। রবিবার (২২ মে) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার মিরসরাই পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ লতিফিয়া মাদ্রাসা এলাকায় রনি রানা নামের একটি যাত্রীবাহী বাস থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাদেক প্রকাশ ল্যাডাইয়া কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার ৩নং টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তর নাজিরপাড়া এলাকার মৃত মোজাহার মিয়া প্রকাশ মোজাহার হাজীর পুত্র।
মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আহমেদ জানান, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে চট্টগ্রাম থেকে যাত্রীবাহী বাসে করে ইয়াবা পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ঢাকামুখী লেনে চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১১-৪০৭২) রনি রানা তল্লাশি চালিয়ে ১ হাজর ২শ’ ১০ পিস ইয়াবাসহ সাদেক প্রকাশ ল্যাডাইয়া নামে একজনকে গ্রেফতার করা হয়। এবিষয়ে মিরসরাই থানায় মাদকের মামলা (নং ১৬) দায়ের করে সোমবার দুপুরে আসামীকে কোর্টে প্রেরণ করা হয়েছে।





জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন
চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট
রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর
চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন
পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ