শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৪ জুন ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে পরকীয়ার টানে দুই সন্তানের জননী উধাও
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে পরকীয়ার টানে দুই সন্তানের জননী উধাও
শনিবার ● ৪ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে পরকীয়ার টানে দুই সন্তানের জননী উধাও

--- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে পরকীয়ার টানে রাতের আধাঁরে যুবকের হাত ধরে সাজেদা আক্তার (২৮) নামে দুই সন্তানের জননী উধাও হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ জুন) গভীর রাতে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর গ্রামের দুবাই প্রবাসী মিজানুল ইসলামের স্ত্রী পরকীয়ার টানে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ দেড় বছরের শিশু সন্তানকে নিয়ে সাজেদার দূর সম্পর্কের চাচাতো ভাই আকবর (৩২) এর সাথে পালিয়ে যায়। এ ব্যাপারে মিরসরাই থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ৯ বছর পূর্বে ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের পুত্র দুবাই প্রবাসী মিজানুল ইসলামের সাথে পাশ্ববর্তী ১২নং খৈয়াছরা ইউনিয়নের পূর্ব মসজিদিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য সিরাজ উদ্দৌলার একমাত্র মেয়ে সাজেদা আক্তারের বিয়ে হয়। তাদের ঘরে ৭ বছরের একটি পুত্র সন্তান ও দেড় বছরে একটি কন্যা সন্তান রয়েছে। গত তিন মাস যাবৎ গৃহবধূর স্বামী মিজানুল ছুটিতে আছে। বিদেশে থাকা অবস্থায় গৃহবধূ সাজেদার দূর সম্পর্কের চাচাতো ভাই ওয়াহেদপুর ইউনিয়নের খাজুরিয়া গ্রামের নুরুল হুদার ছেলে আকবর তাদের ঘরে আসা যাওয়া করতো। একপর্যায়ে সাজেদার সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এই নিয়ে স্বামী ও তার পরিবার সাজেদাকে বার বার নিষেধ করলেও সে আরো বেপরোয়া হয়ে উঠে। মঙ্গলবার রাতে স্বামী দুই সন্তান নিয়ে ঘুমিয়ে পড়লে গভীর রাতে দেড় বছরের শিশু সন্তানসহ ১২ ভরি স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা নিয়ে পরকীয়ার টানে প্রেমিক আকবরের হাত ধরে উধাও হয়ে যায় সাজেদা।
এ ব্যাপারে অশ্রুসিক্ত নয়নে স্বামী মিজানুল ইসলাম জানান, পারিবারিকভাবে বিয়ে হলেও আমি তাকে কম ভালোবাসা দিইনি। প্রবাস জীবনে থেকে অনেক শ্রম দিয়ে অর্থ উপার্জন করে স্ত্রী ও পরিবারকে পাঠিয়েছি সুখে থাকবো বলে। সেই সুখের ঘরে দুঃখের আগুন লাগিয়ে দুই সন্তানের কথা চিন্তা না করে ১২ ভরি স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় সাজেদা। আমি আমার শিশুসন্তানসহ স্বর্ণালংকার ফিরে পেতে চাই। আমি তার উপযুক্ত বিচারও দাবী করছি।
গৃহবধূ সাজেদার পিতা সিরাজ উদ্দৌলা জানান, আমার একমাত্র মেয়ে সুখের ঠিকানা ছেড়ে বখাটে আকবরের সাথে পালিয়ে যাওয়ায় খুব কষ্ট পেয়েছি। আমি আমার মেয়েকে চাইনা। আমার নাতনীকে ফেরত পেতে চাই।
এই ব্যাপারে ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ জানান, পরকীয়ার টানে গৃহবধূর পালিয়ে যাওয়ার ঘটনা খুবই দুঃখজনক। একটা পরিবারের তিলে তিলে গড়া সম্মান ও স্বপ্ন ধুলায় মিশে যায়। যা কাম্য নয়।
এই ব্যাপারে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, পরকীয়ার টানে পালিয়ে যাওয়ার ঘটনায় অভিযোগ পেয়েছি। এই ব্যাপারে উপ-পরিদর্শক রাকিবুল হাসানকে দায়িত্ব দেয়া হয়েছে। শীঘ্রই এর রহস্য উদ্ঘাটন করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।





আর্কাইভ