শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৪ জুন ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » দেশের অন্যতম সুন্দর নগরী হবে রাউজান পৌরসভা
প্রথম পাতা » চট্টগ্রাম » দেশের অন্যতম সুন্দর নগরী হবে রাউজান পৌরসভা
শনিবার ● ৪ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশের অন্যতম সুন্দর নগরী হবে রাউজান পৌরসভা

--- আমির হামজা, রাউজান প্রতিনিধি :: ডেল্টা প্ল্যানের আওতায় উন্নয়ন প্রকল্পে বদলে যাবে চট্টগ্রামের রাউজান পৌরসভা এলাকা। পৌরসভার ৯টি ওযার্ডে পরিকল্পিত ডেল্টা প্ল্যান বাস্তবায়ন হলে রাউজান পৌর এলাকা হবে উন্নত ও টেকসই জন বান্ধব নগরী। সেই লক্ষে রাউজান পৌরসভা, নেদারল্যন্ড সরকার ও স্থানীয় সরকারের মধ্যে ত্রি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত বৃহস্পতিবার ঢাকায় এ চুক্তির স্বাক্ষর করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী তাজুল ইসলাম, পৌর কাউন্সিলর জানে আলম জনি, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম চৌধুরীসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল বিভিন্ন কর্মকর্তরা। রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাউজানের সাংসদকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, দেশ এগিয়ে যাবে। গ্রাম হবে শহর এই নীতি বাস্তবায়নে রাউজান পৌরসভাকে পাইলট প্রকল্পে অর্ন্তরভূক্ত করা হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে ডেল্টা প্ল্যানে পরিকল্পিত মেগা প্রকল্প বাস্তবায়ন করা হবে। ডেল্টা প্ল্যান বাস্তবায়ন হলে দেশের মধ্যে অন্যতম সুন্দর নগরী হবে রাউজান পৌরসভা।

দুবাইয়ে রাউজানের প্রবাসী কামাল উদ্দিনের মৃত্যু

রাউজান :: সংযুক্ত আরব আমিরাতের শারজায় কামাল উদ্দিন (৫০) নামে চট্টগ্রামের রাউজান উপজেলার এক প্রবাসী হৃদরোগে আক্রন্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নে উত্তরসর্তা গ্রামের হযরত আলী হোসেন শাহ (রঃ) বাড়ির মৃত আফিজুর রহমানের বড় পুত্র। গতকাল দুবাইয়ের সোনাপুর ৬নং বিল্ডিং এলাকায় মরহুমের প্রথম নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। নামাজের জানাযায় বাংলাদেশের প্রবাসীদের মধ্যে সৌদ্দি আরবস্থ জেদ্দা সিটি আওয়ামীলীগের সাবেক সভাপতি হলদিয়ার কৃতি সন্তান আলহাজ্ব দিদারুল আলম গুন্নু, প্রবাসী শওকত হোসেন, মো. রফিক, মো. লিয়াকত আলী, মো. ইউসুফ, মো. মন্নান. মো. জাহাঙ্গও আলম, আবুল ফজল, আনোয়ার পাশাসহ বিভিন্ন দেশের প্রবাসীরা অংশ গ্রহণ করেন। আজ মরহুম কামাল উদ্দিনের লাশ দেশে আসার কথা রয়েছে। জানা যায়, প্রবাসী কামাল উদ্দিন দীর্ঘ ৩০ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে ব্যবসা করতেন। তিনি নিজ কর্মস্থলে হৃদরোগে হঠাৎ মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে দুই সন্তান, স্ত্রী, মা ও ভাইসহ অনেক আত্বীয় স্বজন রেখে যান।





আর্কাইভ