বুধবার ● ৮ জুন ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মাদক সম্রাট রাজু ইয়াবাসহ গ্রেফতার
মাদক সম্রাট রাজু ইয়াবাসহ গ্রেফতার
মিরসরাই (চট্টগ্রম) প্রতিনিধি :: মিরসরাইয়ের চিহ্নিত মাদক সম্রাট রাজু’কে ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর থেকে ১০৫ পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে ঘোপাল পুলিশ তদন্ত কেন্দ্র।
মঙ্গলবার (৭ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জয়পুর সরোজিনী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক সম্রাট ফরহাদ হোসেন রাজু প্রকাশ ভিপি রাজু (২৮) মিরসরাইয়ের ১নং করেরহাট ইউনিয়নের ভালুকিয়া গ্রামের ফজলুল হক প্রকাশ ফজলু ড্রাইভারের পুত্র।
ঘোপাল পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) এনামুল হক জানান, মঙ্গলবার বিকেলে এএসআই আলমগীর হোসেন সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া ৯নং শুভপুর ইউনিয়নস্থ জয়পুর সরোজিনী উচ্চ বিদ্যালয়ের দক্ষিন গেইট থেকে মাদক সম্রাট ও কয়েকটি মামলার আসামী ফরহাদ হোসেন ওরপে কালা রাজু তথা ভিপি রাজু’কে ১০৫ পিছ ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হই। এবিষয়ে ঘোপাল তদন্ত কেন্দ্রে মাদকের মামলা রুজু করে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
ছাগলনাইয়া থানার সেকেন্ড অফিসার এসআই মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক সম্রাট রাজু’কে ইয়াবা সহ গ্রেফতারের পর মাদকের মামলা রজু করে ছাগলনাইয়া থানায় আনার পরে বুধবার সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে।





মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন
মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের
মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা