শনিবার ● ১১ জুন ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » মেরুং বাজারের চা-বিক্রেতার মস্তকবিহীন মরদেহ উদ্ধার : ৩ মেয়ে নিয়ে অসহায় খাদিজা
মেরুং বাজারের চা-বিক্রেতার মস্তকবিহীন মরদেহ উদ্ধার : ৩ মেয়ে নিয়ে অসহায় খাদিজা
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালার মেরুং ইউনিয়নে বিচ্ছিন্ন মাথার এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গত শুক্রবার ১০ জুন সকাল ৭টার দিকে উপজেলার ছোট মেরুং-বাঘাইছড়ি সড়কের হাজাছড়া দক্ষিণপাড়ার পুকুরের পাশে সড়কের ওপর থেকে মাথা বিহীন মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, ছোট মেরুং-মারিশ্যা সড়কে জাহাঙ্গীর আলমের মাথাবিহীন পড়ে থাকা লাশটির পাশে পলিথিনের ব্যাগে আলু, ছোলা ও বিস্কুটের প্যাকেট ছিল।
স্থানীয় লোকজন ঘটনাস্থলের পাশের লেকে বিছিন্ন মাথাটি খুঁজতে জাল টানছে। তবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মাথাটি পাওয়া যায়নি।
বীরবাহু কারবারি পাড়ায় নিহত জাহাঙ্গীর (৫২) আলমের তিন মেয়ে। বড় মেয়ে পঞ্চম শ্রেণিতে ও মেজ মেয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। আর ছোট মেয়ের বয়স দেড় বছর।
নিহতের স্ত্রী খাদিজা আক্তার (৩০) জানান, তার স্বামী জাহাঙ্গীর আলম মেরুং বাজারে চা, শিঙাড়া-পেঁয়াজু, ছোলা বিক্রি করে সংসার চালাতো। তার সাথে কারে দ্বন্দ্ব-সংঘাত নেই। প্রায়ই রাতে দোকানে বেচাকেনা শেষে বাসায় আসতো। গত রাতে বাসায় না আসায় ফোন করা হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে ভোরে প্রতিবেশীকে বিষয়টি জানালে প্রতিবেশী খলিল মিয়া মেরুং বাজারের দোকানে তাঁকে খুঁজতে যান। বাজারের আগেই তিনি পুকুরের পাশে ইটের সড়কে তাঁর রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে বিষয়টি আমাদের জানান।
এ বিষয়ে দীঘিনালা থানার ওসি এ কে এম পেয়ার আহম্মেদ জানান, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।





খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১