শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৭ জুন ২০২২
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » সিলেটে আবারও বন্যায় একাধিক এলাকা প্লাবিত
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » সিলেটে আবারও বন্যায় একাধিক এলাকা প্লাবিত
শুক্রবার ● ১৭ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটে আবারও বন্যায় একাধিক এলাকা প্লাবিত

--- সিলেট প্রতিনিধি :: সিলেটে ভারী বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় আবারও একাধিক এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় তিন লাখ মানুষ। গত কয়েক দিনের মতো গত বৃহস্পতিবার ১৬ ভোর থেকেও অবিরাম বৃষ্টি হচ্ছে। এতে পানি ক্রমশ বাড়ছে। এরই মধ্যে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার তিন শতাধিক গ্রাম, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাস্তাঘাট প্লাবিত হয়েছে।

এর আগে গত ১৫ মে থেকে ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলার কয়েক লাখ মানুষ পানিবন্দি ছিলেন। সেই সময়ে নগরীতেও বিপুল সংখ্যক মানুষ বন্যা কবলিত হয়ে চরম দুর্ভোগে পড়েছিলেন। সেই দুর্ভোগের রেশ কাটতে না কাটতে নতুন করে বন্যার কবলে পড়েছেন মানুষ। গোয়াইনঘাট উপজেলায় বন্যা কবলিত মানুষের জন্য ৪২টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

এদিকে, সুরমা ও কুশিয়ারা নদীর দুটি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমা নদীর তীরবর্তী নগরীর বিভিন্ন এলাকার বাসাবাড়ি ও দোকানপাটে ইতিমধ্যে পানি প্রবেশ করেছে। নগরীর পাইকারি বাজার হিসেবে পরিচিত কালিঘাট ও মহাজনপট্টিতে নদী তীরবর্তী ব্যবসা প্রতিষ্ঠানে আবারো পানি ঢুকেছে। এক মাস আগের বন্যার ক্ষয়ক্ষতি সামাল দেওয়ার আগে আরেক দফা বন্যায় হতাশা প্রকাশ করেছেন কালিঘাটের কয়েকজন ব্যবসায়ী।

সিলেটে পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টায় সুরমা নদী কানাইঘাট পয়েন্টে দশমিক ৫৭ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। একই সময়ে কুশিয়ারা নদী ফেঞ্চুগঞ্জ পয়েন্টে দশমিক ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সারিঘাটে সারি নদী বিপদসীমার দশমিক ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

গোয়াইনঘাট উপজেলা সদরের সঙ্গে সবকটি ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নিম্নাঞ্চলের ৯০ শতাংশ মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। এই উপজেলার সদর, পূর্ব ও পশ্চিম জাফলং, মধ্য জাফলং, পূর্ব ও পশ্চিম আলীর গাও, রুস্তমপুর, তোয়াকুল, লেংগুড়াসহ বিভিন্ন ইউনিয়নের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিলুর রহমান জানান, এক মাসের মধ্যে দ্বিতীয় দফা বন্যায় বিপুল সংখ্যক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। তিনি বলেন, বন্যা কবলিত এলাকায় ৪২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে পানিবন্দি মানুষকে আশ্রয় কেন্দ্রে আনার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

এদিকে কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ও পশ্চিম, চতুল, সদর ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মঙ্গলবার (১৪/০৬/২২) রাত থেকে কানাইঘাট পৌর শহরের পূর্ব বাজারে পানি প্রবেশ করায় অনেক দোকানপাট তলিয়ে গেছে। সীমান্তবর্তী আরেক উপজেলা বিশেষ করে জকিগঞ্জের নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের গ্রামগুলোতে শত শত মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়া পাশাপাশি রাস্তাঘাট তলিয়ে গেছে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, উপজেলা সদরের রাস্তায় পানি উঠেছে।

সাংবাদিক তোফায়েল আহমদ-এর জন্মদিনে বিভিন্ন মহলের শুভেচ্ছা

সিলেট :: বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির যুগ্ন-মহাসচিব ও হযরত শাহজালাল রহঃ প্রেসক্লাব সিলেটের প্রতিষ্ঠাতা সদস্য সচিব তোফায়েল আহমদের শুভ জন্ম দিন আজ।

১৯৮৬ সালের আজকের এই দিনে তিনি সিলেটের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। জন্মদিন উপলক্ষে অসংখ্য শুভাকাঙ্খী তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

জন্মদিনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সভাপতি খন্দকার আছিফুর রহমান, মহাসচিব সুমন সরদার, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক হাফিজুল ইসলাম লস্কর, সহ সাংগঠনিক সম্পাদক শামিম খান, সহ-সম্পাদক ইমন দাশ এবং শাহজালাল রহঃ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ সহ সহকর্মীবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং সুধী সমাজ, আত্মীয় স্বজন, ভাই বন্ধু শুভাকাঙ্ক্ষী অনেকেই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক হাফিজুল ইসলাম লস্কর বলেন, সাংবাদিক তোফায়েল আহমেদ সাংবাদিকতার কর্ম-দক্ষতার কারণে সিলেটের সর্ব মহলে সুনাম অর্জন করেছেন। তিনি আমাদের সাংবাদিকতা জগতের একজন সাহসী কর্মী ,তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে আগামীর দিনগুলো সত্যের সাথে পথ চলা যেনো আরো দৃঢ় ও উজ্জল হয় এই প্রত্যাশাই করি।

সাংবাদিক তোফায়েল আহমদ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, যারা ইতিমধ্যে অনেকেই আমাকে ভালোবেসে আমার জন্মদিনে ফেইসবুক, মেসেঞ্জার ও মোবাইলে এবং সরাসরি জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এবং শুভ কামনা প্রত্যাশা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার অন্তরের অন্ত:স্থল থেকে অফুরন্ত ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। কিছু মেসেজ সত্যিই অনেক আবেগের-ভালোলাগার ছিলো। আমি ও আমার পরিবারের জন্য সকলে দোয়া করবেন, আমিও সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করছি।

সিসিক সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান এর মৃত্যু বার্ষিকীতে দোয়া ও বিনম্র শ্রদ্ধা

সিলেট :: সিলেটের কৃতি সন্তান, সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মাননীয় মেয়র, সিলেট মহানগর আওয়ামীলীগের আমৃত্যু সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক ও সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ এর উপদেষ্টা, সিলেটের গণমানুষের নেতা মরহুম আলহাজ্ব বদর উদ্দিন আহমদ কামরান এর দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি আজ সকালে বৃষ্টি উপেক্ষা করে হযরত মানিকপীর (রঃ) টিলার কবরস্থানে চিরনিদ্রায় শায়িত মরহুম আলহাজ্ব বদর উদ্দিন আহমদ কামরান কে ফু্ল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানানো হয়।

এবং বাদ আছর হযরত শাহজালাল (র:) মাজারে মরহুম আলহাজ্ব বদর উদ্দিন আহমদ কামরান এর জন্য দোয়া’র আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ এর প্রতিষ্টাতা আহবায়ক মোঃ শহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক সাংবাদিক উৎফল বড়ুয়া, আব্দুল আলীম (আলম), ইঞ্জিনিয়ার রানা বড়ুয়া, আন্তর্জাতিক উশু কোচ মোঃ আনোয়ার হোসেন, সদস্য রবিউল আহমদ, আব্দুল মালেক প্রমুখ।

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ এর প্রতিষ্টাতা আহবায়ক মোঃ শহিদুল ইসলাম স্মৃতিচারণ করে বলেন আলহাজ্ব বদর উদ্দিন আহমদ কামরান বিভিন্ন সময়ে অত্র সংগঠনের জন্য সুপরামর্শ ও উৎসাহ যুগিয়েছেন সবসময়ই আমরা তার এই ঋণ কোনদিন ভুলবো না।





প্রকৃতি ও পরিবেশ এর আরও খবর

নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন
দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে
তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে
শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান
ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা
ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)