শিরোনাম:
●   সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ ●   ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ●   ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন ●   মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩ ●   আত্রাইয়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগ ●   র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা ●   ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   উচ্ছেদকৃত হকারদের জীবিকার বিকল্প ব্যবস্থা করুন ●   নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ ●   বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে ●   রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে ●   বগাবিলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ●   রাবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান ●   হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ ●   মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা ●   ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ●   ব্যাঙছড়ি সড়কের কার্পেটিং না হওয়ায় বিপাকে ৫ হাজার পরিবার ●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ
রাঙামাটি, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২২ জুন ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
প্রথম পাতা » খুলনা বিভাগ » সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
বুধবার ● ২২ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

--- ঝিনাইদহ প্রতিনিধি :: ঢাকায় গ্লোবাল টেলিভিশনের সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে ঝিনাইদহের সাংবাদিকবৃন্দ’র ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করে । এতে ব্যনার ফেস্টুন নিয়ে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশ নেয়। কর্মসূচী চলাকালে কালের কন্ঠের জেলা প্রতিনিধি এম সাইফুল মাবুদ, এসএ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এম রবিউল ইসলাম রবি, সময় সংবাদের রিপোর্টার লোটাস রহমান সোহাগ, চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি এসএম মেহেদী হাসান জিকুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, অবিলম্বে হামলাকারী মুন্নাসহ জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। দ্রুত গ্রেফতার করা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন তারা।

কালীগঞ্জ ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়টির বেহাল অবস্থা
ঝিনাইদহ :: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার প্রায় ৯ বছর পর বিদ্যালয়ে ৩ রুম বিশিষ্ট একটি সরকারি ভবন নির্মান করা হয়। ঐ ভবনেই চলছিল বিদ্যালয়ের পাঠদান কর্যক্রম। ২০১৩ সালে বিদ্যালয়টি জাতীয়করণ হয়। এরপর থেকে বিদ্যালয়টিতে শিক্ষা কার্যক্রম ভালভাবে চললেও ২০১৯ সালের শেষ দিকে বিদ্যালয়টিতে পূর্বে স্থাপিত ভবনটি ভেঙ্গে একই স্থানে নতুন ভবনের কাজ চলমান রয়েছে। ফলে শিক্ষার্থীদের পাঠদানের জন্য কোনো শ্রেণী কক্ষ না থাকায় মাঠের মধ্যে টিনের ছাউনিতে পাঠদান কর্যক্রম চলছে। শুধু তাই নয়, বিদ্যালয়ে প্রায় ১২৮ জন শিক্ষার্থী ও ৪ চার জন শিক্ষকের জন্য নেই কোন বিশুদ্ধ পানির কল ও টয়লেটের ব্যবস্থা। প্রতিনিয়ত শিক্ষার্থী ও শিক্ষকদের পাশ্ববর্তী বাড়িতে গিয়ে প্রয়োজনীয় কাজ গুলো সারতে হয়। শিক্ষার্থীরা বৃষ্টি এবং গরমে অসস্থিকর পরিবেশে ক্লাস করাই স্কুলে আসার প্রতি আগ্রহ হারাচ্ছে। অভিভাবকরা অভিযোগ করে বলছেন, প্রায় ২২ বছরের পূর্বের ভবন কেন ভাঙ্গা হল? আর শিক্ষার্থীদের যথাযথ পাঠদানের ব্যবস্থা না করে দীর্ঘদিন ধরে নতুন ভবনের কাজ চলমান দুঃজনক। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা আনোয়ারা ইয়াসমীন জানান, ভবনের কাজ চলমান থাকায় সমস্যা হলেও আমরা নিয়মিত কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। স্কুলের সভাপতি ফয়সাল আহম্মেদ জানান, শিক্ষাকার্যক্রম ব্যহতসহ বেশ কিছু সমস্যা বিদ্যালয়টিতে রয়েছে। আগামী মিটিংএ বিষয়টি উত্থাপনপূর্বক যথাযথ কতৃপক্ষের নিকট আবেদন করব সমাধানের জন্য। বিদ্যালয়টি দেখাশুনার দায়িত্বে থাকা কালীগঞ্জ উপজেলা সহকারি শিক্ষা অফিসার মোঃ শাহিন আক্তার বলেন, বিদ্যায়টির নতুন ভবন নির্মানের ব্যপারে আমার কোনো কিছু জানা নেই। তবে ভবন নির্মানের সময়সীমা পার হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান আমাদেরকে ভবনটি এখনও বুঝিয়ে দেয়নি। যে কারণে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে, যা আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করেছি।

বাল্যবিবাহ দেওয়ার অপরাধে দুইজনকে ছয় মাসের কারাদন্ড
ঝিনাইদহ :: ঝিনাইদহের াল্যবিবাহ দেওয়ার আয়োজন করার দায়ে দুইজনকে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড প্রদান করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তাহেরহুদা ইউনিয়নের নারায়নকান্দী গ্রামে। বাল্যবিবাহ দেওয়ার দায়ে ইউনিয়ন নিকাহ্ রেজিস্ট্রার (কাজী) ফারুক হোসেন সহ কনের প্রতিবেশি আভিভাবক নাজির উদ্দীনকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ছয় মাসের কারাদন্ড প্রদান করলেন উপজেলা ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রবিবার রাত সাড়ে দশটা নাগাদ তিনি দশম শ্রেণীতে পড়ুয়া কনের বাড়ীর পার্শবর্তী (বিবাহ স্থান) প্রতিবেশীর বাড়ীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একই অপরাধে দুইজনকে ছয় মাসের কারাদন্ড প্রদান করেন। উল্লেখ্য বরের বাড়ীও একই গ্রামে। এসময় উপজেলা নির্বাহী অফিসারের অফিস সহকারী আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালত পরিচালোনা কাজে থানা পুলিশের এএসআই আনিচুর রহমান সহ পুলিশ সদস্যরা সহযোগিতা করে।

ঝিনাইদহে সততা সংঘের শিক্ষার্থীদের মাঝে দুদক’র বৃত্তি প্রদাণ
ঝিনাইদহ :: ঝিনাইদহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সততা সংঘের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে এককালীন বৃত্তি প্রদাণ করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে যশোর দুর্নীতি দমন কমিশন। এতে জেলা প্রশাসক মনিরা বেগম, দুদক যশোর’র উপ-পরিচালক আল আমিন, উপ-সহকারী পরিচালক শেখর কুমার রায়, ঝিনাইদহ দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সভাপতি আবদুল মতিন, সাধারণ সম্পাদক এন এম শাহজালাল, দুপ্রক’র সহ-সভাপতি আমিনুর রহমান টুকুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১২ জন শিক্ষার্থীর প্রত্যেককে ৬ হাজার টাকা বৃত্তি প্রদাণ করেন।





খুলনা বিভাগ এর আরও খবর

সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)