শিরোনাম:
●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
রাঙামাটি, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৭ মার্চ ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
রবিবার ● ২৭ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

---

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: যথাযোগ্য মর্যাদায় গাজীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে ৷
২৫ মার্চ শুক্রবার দিবাগতরাত বারটা এক মিনিটে প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা হয়৷ পরে শহীদদের স্মরণে শহরের শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়৷ গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম, পুলিশ সুপার মো. আবদুল বাতেন, গাজীপুর সিটি করপোরেশন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, জেলা বিএনপি-এর নেতাকর্মী, জাতীয় পার্টি, গাজীপুর প্রেসক্লাব, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সাস্কৃতিক সংগঠন, ক্রীড়া সংগঠন, এনজিও প্রতিনিধিবৃন্দ৷ মৌলিক অধিকার, ন্যায় বিচার প্রতিষ্ঠা, বৈষম্য দূরীকরন, সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গিবাদমুক্ত অসামপ্রদায়িক বাংলাদেশ বিনির্মানের প্রত্যয় নিয়ে জেলায় নানামূখী কর্মসূচীর মধ্য দিয়ে ২৬ মার্চ শনিবার জেলায় পালিত হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ৷ জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ ও বিএনপি-এর পক্ষ থেকে নানান কর্মসুচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়৷ আজ জেলা প্রশাসনের দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা উত্তোলন৷

টঙ্গীতে শোভাযাত্রা :
টঙ্গী থানা আওয়ামী লীগের উদ্যোগে মৌনমিছিল, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মতিউর রহমান মতির নেতৃত্বে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও টঙ্গী-কালীগঞ্জ সড়কে মৌনমিছিল ও র‌্যালি হয়েছে ৷ পরে থানা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন মতিউর রহমান মতি, শ্রমিকনেতা গিয়াস উদ্দিন, আওয়ামী লীগ নেতা বিকম মতি ও মজিবর মোড়ল, ছাত্রলীগ নেতা রেজাউল করিম ও বাপ্পি প্রমুখ ৷

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাধীনতা দিবস
অসামপ্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যথাযোগ্য মর্যাদায় গাজীপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে৷ শুক্রবার রাত বারটা এক মিনিটে শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে বীরযোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়৷ সকালে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে র্যালী বের হয়৷ অধ্যক্ষ ডা. সুভাস চন্দ্র সাহা ও সহযোগী অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান সহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা র্যালীতে অংশ নেয়৷ দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গতাজ অডিটরিয়ামে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয় ৷

বাউবি’তে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৬ উদযাপিত হয় ৷ প্রত্যুষে বাউবি’র সকল কার্যালয়ে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয় ৷ উপাচার্য অধ্যাপক ড. এম এ মাননান এর নেতৃত্বে বাউবি’র শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ স্বাধীনতা যুদ্ধের মহান শহীদদের স্মৃতির প্রতি গভীর ্র্রদ্ধা জানিয়ে জাতীয় স্ম্রতি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন ৷

কর্মসূচির অংশ হিসেবে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে পুষ্পার্ঘ অর্পণ করা হয় এবং গাজীপুর ক্যাম্পাসে উপাচার্য মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৭ই মার্চের ভাষণ এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে৷
দিনব্যাপী ক্যাম্পাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৭ই মার্চের ভাষণ ও দেশাত্ববোধক গান প্রচার করা হয় এবং সন্ধ্যায় বাউবি গাজীপুর ক্যাম্পাসে আলোকসজ্জা করা হয়৷

কালীগঞ্জে স্বাধীনতা দিবস উদযাপন
গাজীপুরের কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন দিবসটি উপলক্ষে ২৬ মার্চ শনিবার সকালে কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করে৷ এর আগে দিনের প্রথম প্রহরে প্রশাসন, প্রেসক্লাব, রাজনৈতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে৷ দুপুরে উপজেলার শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৷
উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মুস্তাফিজুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক নেতারা ৷





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)