শিরোনাম:
●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
রাঙামাটি, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩০ জুলাই ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-১২
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-১২
শনিবার ● ৩০ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-১২

ছবি : সংবাদ সংক্রান্তছবি : সংবাদ সংক্রান্ত আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে ট্রেন-মাইক্রোবাসের সংঘর্ষে ঘটসাস্থলে ১১ জন নিহত ও ৬ জন আহত হয়েছে তাদের মধ্যে হাসপাতালে আরো ১জন মারা যায়।
গতকাল শুক্রবার (২৯ জুলাই) দুপুর পৌনে দুইটার দিকে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের খৈয়াছড়া ঝর্ণার রেলক্রসিংয়ে ঢাকা থেকে চট্টগ্রাম গামী মহানগর প্রভাতী ও ঝর্ণা দেখতে আসা পর্যটকবাহী একটা মাইক্রোবাস (চট্টমেট্রো-চ-৫১-২৩৫০) এর সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ১১ জন নিহত ও এই ঘটনায় ৬ জন আহত হয়েছে। নিহতের মধ্যে এসএসসি, এইচএসসি পরীক্ষার্থী, কোচিং সেন্টারের শিক্ষক ও মাইক্রো বাসের চালক ছিলেন এবং নিহত ও আহতরা সকলেই চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানাধীন শেরশাহ কলোনি ও হাটহাজারী উপজেলার ১২ চিকনদন্ডী ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুগীরহাট (আমান বাজার) এলাকার বাসিন্দা ও আহতরা সকলেই হাটহাজারী উপজেলার জুগিরহাট আর এন্ড জে কোচিং সেন্টারের ছাত্র।

দুর্ঘটনায় নিহতরা হলেন, শিক্ষার্থী মোহাম্মদ হাসান (১৯), মোসহাব আহমেদ (১৬), মোস্তফা মাসুদ রাকিব (১৯), ইকবাল হোসেন মারুফ (১৯), মাহিন (১৭) আয়াতুল ইসলাম (১৮), সাগর (১৮), শিক্ষক জিয়াউল হক সজীব (২২), ওয়াহিদুল আলম জিসান (২৩), রেদওয়ান চৌধুরী (২২) ও মাইক্রোবাস চালক গোলাম মোস্তফা (২৬), এবং আহতরা হলেন, নগরীর আকবর শাহ থানাধীন শের শাহ কলোনির মো. সোলাইমানের পুত্র তৌকিদ ইবনে শাওন (২০) একই এলাকার মৃত মো. পারভেজের পুত্র তছমির পাবেল (১৬), ছৈয়দুল আলমের পুত্র মো. সৈকত (১৮), আব্দুর রহিমের পুত্র তানভীর হাসান হৃদয় (১৮) এবং হাটহাজারী উপজেলার আমান বাজার এলাকার আবুল কাসেমের পুত্র মো. ইমন (১৯) ও একই এলাকার মনসুর আলমের পুত্র মো. মাহিম (১৮)।

খৈয়াছড়া এলাকার বাসিন্দা নাসির উদ্দীন জানান, জুমার নামাজের সময় গেটম্যান না থাকায় এবং গেট বার না ফেলায় মাইক্রো বাসটি রেললাইন পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটেছে।

দ্রুতগামী ট্রেন মাইক্রো বাসটিকে ধাক্কা দিয়ে প্রায় এক কিলোমিটার সামনে নিয়ে যায়। মাইক্রোবাসের যাত্রীরা হাটহাজারী থেকে সকালে খৈয়াছড়া ঝর্ণা দেখতে আসছিলেন এবং ফেরার পথে রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হয়। ঘটনার পর রেলওয়ে পুলিশের চট্টগ্রামের পুলিশ সুপার হাসান চৌধুরী, মিরসরাই সার্কেলের এএসপি লাবিব আব্দুল্লাহ সহ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

দুর্ঘটনার পর প্রায় দেড় ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে, মিরসরাই ফায়ার সার্ভিসের সাথে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিস যুক্ত হয়ে দুর্ঘটনা কবলিত মাইক্রো বাসটি উদ্ধার করে।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নাজিম উদ্দীন জানান, শুক্রবার দুপুর পৌনে দুইটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম গামী মহানগর প্রভাতী ও খৈয়াছড়া ঝর্ণা দেখতে আসা পর্যটকবাহী মাইক্রো বাসের সংঘর্ষে ১১ জন নিহত ও ৬ জন আহত হয়েছে। আহতরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, দুর্ঘটনা কবলিত মাইক্রো বাসটি পুলিশ হেফাজতে রয়েছে, ট্রেনের চালক পলাতক আছে, এঘটনায় গেটম্যান সাদ্দাম হোসেন (৩০) কে আটক করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)