শিরোনাম:
●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
রাঙামাটি, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৭ মার্চ ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহের এমপি তাহজীবের বিরুদ্ধে বিধি ভেঙে ‘ডরিন টাওয়ার’ নির্মাণে দুদকের অনুসন্ধান
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহের এমপি তাহজীবের বিরুদ্ধে বিধি ভেঙে ‘ডরিন টাওয়ার’ নির্মাণে দুদকের অনুসন্ধান
রবিবার ● ২৭ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহের এমপি তাহজীবের বিরুদ্ধে বিধি ভেঙে ‘ডরিন টাওয়ার’ নির্মাণে দুদকের অনুসন্ধান

---
ঝিনাইদহ প্রতিনিধি :: (২৭ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১০.৩০মিঃ)বিল্ডিং কোড অমান্য ও ফুটপাত দখল করে নির্মিত হয়েছে ২৫ তলা ভবন ‘ডরিন টাওয়ার’৷ রাজধানীর গুলশান-২ বাণিজ্যিক এলাকায় ৬/এ নম্বর গুলশান নর্থ অ্যাভিনিউতে অবস্থিত ওই টাওয়ারটির মালিক প্রাক্তন ছাত্রনেতা নূর-ই আলম সিদ্দিকীর ছেলে ও ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি ৷ ফুটপাত ছাড়াও রাজউকের জমির কিছু অংশ দখল করে ওই ভবন নির্মাণ করা হয়েছে, এমন অভিযোগে অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)৷ দুদকের প্রাথমিক অনুসন্ধানেও মিলেছে অভিযোগে সত্যতা ৷ তবে অনুসন্ধান কাজ এখনও শেষ করতে পারেনি অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপ-পরিচালক মোনায়েম হোসেন৷ সর্বশেষ তিনি ঢাকার বাইরে বদলি হওয়ায় অনুসন্ধান কর্মকর্তা পরিবর্তন করে দুদকের সহকারী পরিচালক মো. খলিলুর রহমান শিকদারকে দায়িত্ব দেওয়া হয়েছে ৷
এ বিষয়ে দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ‘ডরিন টাওয়ারের বিরুদ্ধে এ অভিযোগ বেশ পুরনো ৷ ২০১২ সালের শেষের দিকে ওই অভিযোগ অনুসন্ধানে নামলেও কার্যত আমাদের অনুসন্ধান এখনো শেষ হয়নি ৷ ইতিমধ্যে অভিযোগের স্বপক্ষে বেশ কিছু নথিপত্র সংগ্রহ করা হয়েছে ৷ অনুসন্ধান কর্মকর্তাও সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ৷ রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তার বক্তব্য নেওয়া হয়েছে ৷’
---
তিনি আরো বলেন, অনেক দিন আগে অনুসন্ধান শুরু করলেও অদৃশ্য কারণে অনুসন্ধান কাজে স্থবিরতা দেখা দেয় ৷ তবে অনুসন্ধান কাজে গতি আনতে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে ৷ আশা করছি, খুব শিগগিরই অভিযোগের দালিলিক প্রমাণসহ অনুসন্ধান কর্মকর্তা প্রতিবেদন কমিশনে জমা দেবেন ৷ অভিযোগের বিষয়ে দুদক সূত্রে জানা যায়, ঝিনাইদহ-২ আসনের বর্তমান সংসদ সদস্য (স্বতন্ত্র) তাহজীব আলম সিদ্দিকী রাজধানীতে দখলদারিত্বের রাজত্ব কায়েম করেছেন ৷ আর রাজধানীর গুলশান-২ বাণিজ্যিক এলাকায় ৬/এ নম্বর গুলশান নর্থ অ্যাভিনিউ ২৫ তলা ভবন ‘ডরিন টাওয়ার’-এর মালিক তিনিই ৷ অভিযোগ রযেছে, বিল্ডিং কোড অমান্য করে গড়ে তোলা হয় ভবনটি ৷ ব্যস্ত ফুটপাত ছাড়াও ভবন নির্মাণে রাজউকের জমির কিছু অংশও দখল করেন তিনি ৷ এমনকি রাজউকের জমি দখল করে গুলশানে ওই ভবন নির্মাণের অভিযোগের সত্যতা পাওয়া গেছে রাজউকের পৃথক অনুসন্ধানে ৷ তবে রাজউক থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ৷
এ বিষয়ে রাজউকের একটি সূত্র জানায়, রাজধানী গুলশান নর্থ অ্যাভিনিউর বাণিজ্যিক এলাকা-এর ৬/এ নম্বর প্লটে ২৫ তলা বিশিষ্ট ডরিন টাওয়ার নির্মাণের অনুমোদন (নম্বর-রাজউক/অ:/অ:/জ৩সি৩৭২৮/৯৭/১৪১-০২) দেওয়া হয় ৷ রাজউকের অনুমোদন পাওয়ার পরই ফুটপাত দখল করে ভবন নির্মাণ শুরু হয় ৷
স্থানীয়রা এ সংক্রান্ত অভিযোগ রাজউককে জানানোর পর রাজউকের কর্মকর্তারা কয়েকবার সরেজমিন পরিদর্শন করেন ৷ ডরিন ভবন নির্মাণে অনিয়ম করা হয়েছে বলে ২০১৫ সালের মে মাসে একটি অভিযোগ রাজউকে জমা পড়েছে ৷ যেখানে বলা হয়েছে, রাজউকের অন্তত ৩ কাঠা জমি দখল করা হয়েছে ৷ বর্তমানে অভিযোগ থেকে বাঁচার জন্য রাজউকের ওই জমির দালিলিক প্রমাণ সংগ্রহের চেষ্টা চলছে, এমন অভিযোগে টাওয়ারটি পরিদর্শন করা হয় ৷ পরিদর্শনে ভবনের সামনের ফুটপাত দখলের বিষয়টি নজরে আসে৷ অবশ্য এ বিষয়ে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি৷
এ বিষয়ে দুদকে আসা অভিযোগের সূত্রে আরো জানা যায়, ২৫ তলা বিশিষ্ট নির্মাণাধীন ডরিন টাওয়ারের পাশের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জমির প্রতি লোলুপ দৃষ্টি পড়ে তাহজীব সিদ্দিকীর৷ পাশাপাশি টাওয়ারটির রাস্তার সামনে ব্যারিকেড দিয়ে বন্ধ রাখা হচ্ছে গাড়ি চলাচল ৷ ভবন মালিকের ভয়ে স্থানীয়রা তটস্থ থাকায় কেউ তার অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পায় না ৷
গুলশান-বনানী সড়কের মোড়ের ওই ভবনটির সম্মুখ ভাগ ফুটপাত দখল করে নির্মাণ করা হয় ৷ গুলশান-বনানী লিংক রোডের কিছু অংশ দখল করে বসানো হয়েছে লোহার ব্যারিকেড৷ সেখানে রাখা হয়েছে অসংখ্য গাড়ি ৷ বিল্ডিং কোড অনুযায়ী ভবনের কোনো দিকেই ছাড় দেওয়া হয়নি ৷ আগুন বা কোনো দুর্ঘটনা ঘটলে কী অবস্থা হবে, এমন শঙ্কায় রয়েছেন আশপাশের ভবন মালিক ও বাসিন্দারা ৷ ভবনটির সামনে গুলশান-বনানী লিংক রোডটি দ্বিমুখী হলেও এমপির হস্তক্ষেপে চালকদের একমুখী চলতে বাধ্য করা হচ্ছে ৷
এসব অভিযোগের বিষয়ে কথা বলতে সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি ৷





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা

আর্কাইভ