শিরোনাম:
●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাঙামাটি, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৩ আগস্ট ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে দেশীয় তৈরি চোলাই মদ সহ আটক-২
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে দেশীয় তৈরি চোলাই মদ সহ আটক-২
শনিবার ● ১৩ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে দেশীয় তৈরি চোলাই মদ সহ আটক-২

ছবি : সংবাদ সংক্রান্ত আকতার হোসেন, (চট্টগ্রাম) মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে দেশীয় তৈরি ১০০ লিটার চোলাই মদ সহ ২ জনকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (১১ আগষ্ট) রাত পৌনে দশটার দিকে উপজেলার জোরারগঞ্জ থানাধীন ৪ নং ধুম ইউনিয়নস্থ শান্তির হাট বাজারে অবস্থিত গৌরচান পালের ফার্নিচার দোকানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, ৪ নং ধুম ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মধ্যম ধুম গ্রামের পাল বাড়ির মৃত রাজ কুমার পালের পুত্র গৌরচান পাল (৫৫) ও একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ড উত্তর ধুম এলাকার মৃত ইদ্রিস মিয়ার পুত্র নাছির উদ্দিন (৫০)।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক পৌনে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধুম ইউনিয়নস্থ শান্তির হাট বাজারে অবস্থিত গৌরচান পালের ফার্নিচারের দোকানে এসআই নাফিজ, এএসআই তরুণ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে দোকানে মজুদ রাখা ১০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ সহ দু’জনকে আটক করা হয়। এবিষয়ে মাদকের মামলা (নং-৭) দায়ের করে আটককৃত আসামিদেরকে শুক্রবার দুপুরে কোর্টে প্রেরণ করা হয়েছে।

মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মিরসরাই :: মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ মুজাহিদ নামে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লুদ্দাখালী গ্রামের ছুফির বাড়িতে এ মৃত্যুর ঘটনা ঘটে। মারা যাওয়া মোহাম্মদ মুজাহিদ ওই বাড়ির মাওলানা মেজবাহ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মুজাহিদ উঠানে খেলা করছিল। এ সময় সবার অজান্তে সে ঘরের পাশে পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে ঘরের পাশে পুকুরে তার নিথর দেহ ভেসে ওঠে।
সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয় ঝুলনপুল বাজারের একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আসর নামাজের পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা শিশু মুজাহিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)