শিরোনাম:
●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
রাঙামাটি, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৫ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » ঝালকাঠি » জেলা পরিষদ নির্বাচনে ঝালকাঠিতে আগ্রহী প্রার্থীরা সরব
প্রথম পাতা » ঝালকাঠি » জেলা পরিষদ নির্বাচনে ঝালকাঠিতে আগ্রহী প্রার্থীরা সরব
সোমবার ● ৫ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জেলা পরিষদ নির্বাচনে ঝালকাঠিতে আগ্রহী প্রার্থীরা সরব

ছবি : সংবাদ সংক্রান্ত গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি:: নির্বাচন কমিশন থেকে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ৬১টি জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। তাই আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে ইতোমধ্যেই বিভিন্ন জেলার প্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। তবে আওয়ামী লীগের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, বেশিরভাগ জেলাতেই বর্তমান জেলা পরিষদের প্রশাসক যারা গত ৫ বছর জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তারাই দলীয় মনোনয়ন পেতে যাচ্ছেন। তাদের তালিকা এখন প্রধানমন্ত্রী‘র হাতে রয়েছে বলেও সূত্রটি নিশ্চিত করেছে।
ঝালকাঠিতে জেলা আওয়ামী লীগের সভাপতি,সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সরদার মো.শাহ আলমের। চলতি বছরের ১৭ এপ্রিল মেয়াদোত্তীর্ণ হওয়ার পর ঝালকাঠিসহ দেশের ৬১টি জেলায়, জেলা পরিষদ চেয়ারম্যানদেরই জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার। সেই হিসাবে এ বছরের ১৭ এপ্রিল থেকে সরদার মো.শাহ আলম জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।
জেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালীন ঝালকাঠি জেলার সব জনপ্রতিনিধিদের সাথে নিয়ে ব্যাপক উন্নয়নমূলক কাজে অংশ নেন সরদার মো.শাহ আলম। বিশেষ করে সব জনপ্রতিনিধিদের তিনি উন্নয়নমূলক কাজে সরাসরি সম্পৃক্ত করায় ঝালকাঠির গ্রাম পর্যায় পর্যন্ত জেলা পরিষদের উন্নয়ন পৌঁছে গেছে। স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের মাঝে সরদার মো.শাহ আলমের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।
আইন অনুযায়ী, সংশ্লিষ্ট জেলার উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ ও পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধিরা জেলা পরিষদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে থাকেন। তাদের প্রত্যক্ষ ভোটেই নির্বাচিত হয় জেলা পরিষদের চেয়ারম্যান।
জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ঝালকাঠিতে আগ্রহী প্রার্থীদের প্রচার বেড়েছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের রাজনৈতিক কর্মকান্ড তুলে ধরে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন।
তবে ১৭ অক্টোবরের এই স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতাদের বাইরে আর কোনো দলের তেমন কোনো আগ্রহ দেখা যাচ্ছে না।
চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত সদস্য পদে কারা প্রার্থী হচ্ছেন তা নিয়ে রাজনৈতিক মহল ও স্থানীয় সরকার প্রতিনিধিদের এরই মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে।
ঝালকাঠিতে চেয়ারম্যান পদে যাদের নাম শোনা যাচ্ছে, তারা হলেন- বর্তমান জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ঝালকাঠি সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, জেলা পরিষদের সদ্যবিদায়ী সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. ফায়জুর রব আজাদ এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সালাহ্উদ্দিন আহম্মেদ সালেক।
তফসিল অনুযায়ী, ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। ১৮ সেপ্টেম্বর বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর।
নির্বাচন কমিশন জানিয়েছেন, এবারের নির্বাচন হবে জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২২ অনুসারে। এতে প্রথমবারের সঙ্গে সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদের সংখ্যায় কিছু পার্থক্য হবে।
“আগে প্রতি জেলায় ১৫ জন সাধারণ সদস্য এবং পাঁচ জন সংরক্ষিত মহিলা সদস্য থাকার বিধান ছিল। তা সংশোধন করে প্রত্যেক উপজেলায় (জেলার মোট উপজেলার সমানসংখ্যক) একজন করে সদস্য এবং চেয়ারম্যানসহ সদস্যদের মোট সংখ্যার এক-তৃতীয়াংশ নারী সদস্য নিয়ে জেলা পরিষদ গঠিত হবে।
আরও জানান, উপজেলার সংখ্যা যাই হোক, সংরক্ষিত নারী সদস্য দুইজনের কম হতে পারবে না। ভোটাররা ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোট দেবেন।
এব্যাপারে ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, সংশোধিত আইন অনুযায়ী, এবার ঝালকাঠিতে একজন চেয়ারম্যান, চারজন সাধারণ সদস্য ও দুজন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হবেন।
তিনি আরও বলেন, জেলায় জেলা পরিষদ নির্বাচনের ভোটার ৪৫৪ জন। এখনও এ ব্যাপারে কোনো কাগজ-পত্র আসেনি। তবে সুষ্ঠু নির্বাচনের সব ধরনের প্রস্তুতি আমারা নিচ্ছি। ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।
জেলা পরিষদের বর্তমান প্রশাসক আলহাজ্ব সরদার মো. শাহ আলমকে আবার দলীয় প্রার্থী দেখতে চেয়ে ফেইসবুকে প্রচার চালাচ্ছেন তার সমর্থকরা।
প্রার্থীর মধ্যে বর্তমানে ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম দূর্দিনের পরীক্ষিত, দলের প্রবীন ও ক্লিন ইমেজের নেতা। তার বিরুদ্ধে তৃনমুল আওয়ামীলীগে কোনো বির্তর্ক নেই। ঝালকাঠি জেলার অভিভাবক আলহাজ্ব আমির হোসেন আমু এমপি মহোদয়ের নির্দেশে তিনি ইতিমধ্যে দু’দফা জেলা পরিষদ চেয়ারম্যান পদে দায়িত্ব পালনকালে তিনি দূর্নীতি ও টেন্ডারবাজী মুক্ত রেখে দায়িত্ব পালন করার নজির স্থাপন করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে আলহাজ্ব সরদরা মো. শাহ আলম বলেন, “আমি বিগত সময়ে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছি। যদি সব দিক বিবেচনায় নিয়ে আমার অভিভাবক আলহাজ্ব আমির হোসেন আমু এমপি মহোদয় আবার আমাকে চেয়ারম্যান পদের জন্য যোগ্য মনে করেন, তাহলে আমি সেই দায়িত্ব পালন করব।”

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি প্রচার হচ্ছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনিরের নাম।
এব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যড, খান সাইফুল্লাহ পনির বলেন, “আমাদের রাজনৈতিক অভিভাবক আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু। জেলার অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা তার নির্দেশের অপেক্ষায় থাকি।
“আমার প্রার্থী হওয়ার বিষয়টি দলীয় সীদ্ধান্তের ওপর নির্ভর কবরে। দল চাইলে আমি প্রার্থী হতে পারি।”





ঝালকাঠি এর আরও খবর

নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক
ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান
সুগন্ধায় স্পিডবোর্ট  দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯
ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি
ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি

আর্কাইভ