শিরোনাম:
●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৩ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে এক মারমা ছাত্রীর আত্মহত্যা
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে এক মারমা ছাত্রীর আত্মহত্যা
শুক্রবার ● ২৩ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে এক মারমা ছাত্রীর আত্মহত্যা

প্রর্তীকি ছবি আমির হামজা, রাউজান প্রতিনিধি :: স্কুল ছাত্রীর নিথর দেহের হাতে ইংরেজি অক্ষরে লেখা ছিল (e+v)। যে স্থান থেকে লাশ উদ্ধার করা হয়, সেখানকার দেওয়ালে একই লেখার পাশে লেখা ছিল তুমি ভালো থাকো বাই। শুধু তা নয় প্রিয় মানুষের নামের অক্ষর আর ভালোবাসার অনেক কথা লিখা ছিল হোস্টেলের বিভিন্ন দেওয়ালে। বুধবার (২১ সেপ্টেম্বর) রাউজানে একটি বৌদ্ধ অনাথালয় থেকে এনুছাই মারমা (১৫) নামে নবম শ্রেণির এক ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার দিন সন্ধ্যা ৬টায় রাউজান উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের অগ্রসর অনাথালয়ের আবসিক ভবনের ৪র্থ তলার একটি পরিত্যক্ত কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রেমঘটিত কারণে আত্মহত্যার করতে পারে বলে ধারণা পুলিশ ও জনপ্রতিনিধিদের। ওই ছাত্রী রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের ৩নম্বর ওয়ার্ডের পশিম তাইতং পাড়ার হলাচুইসিং মারমার মেয়ে ও অগ্রসার অনাথালয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। একই অনাথালয়ের একাদশ শ্রেণির ছাত্রী ও এনুছাই মারমার বড়বোন লাচিংসাই মারমা বলেন, দুই তিন দিন আগে আমার কথা হয়েছিল। কেন এমন করেছে বুঝতে পারছি না। অগ্রসার অনাথালয়ের পরিচালক সৌমিতানান্দ থেরো জানান, গত ৭দিন আগে তত্ত্বাবধায়ক ছুটিতে যান। গত মঙ্গলবার সন্ধ্যার সময় প্রার্থনা করে আবাসিক হলের রুমে চলে যায় বলে তার সহপাঠীরা জানিয়েছে বলে দাবি তার। আজ দুপুরে ছাদে রাখা টপের গাছে পানি দিতে গিয়ে কলেজের এক কর্মচারী দুর্গন্ধ পেয়ে আমাদের জানালে আমরা গিয়ে দেখি অনাথালয়ের এক ছাত্রীর লাশ ঝুলছে। পরে জনপ্রতিনিধি ও পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন। ঘটনাস্থলে থাকা রাউজান পূর্বগুজরা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক বাবুল আজাদ বলেন, প্রাথমিকভাবে প্রেমঘটিত কারণে আত্মহত্যা বলে মনে হচ্ছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) আনোয়ার হোসেন শামীম। তিনি বলেন, ‘ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।





আর্কাইভ