শিরোনাম:
●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৩ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » ২৫ ভরি স্বর্ণালংকারসহ ঝিনাইদহে নারী স্বর্ণপাচারকারী আটক
প্রথম পাতা » খুলনা বিভাগ » ২৫ ভরি স্বর্ণালংকারসহ ঝিনাইদহে নারী স্বর্ণপাচারকারী আটক
শুক্রবার ● ২৩ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

২৫ ভরি স্বর্ণালংকারসহ ঝিনাইদহে নারী স্বর্ণপাচারকারী আটক

ছবি : সংবাদ সংক্রান্ত ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহ সদর উপজেলার লক্ষীপুর এলাকা থেকে ২৫ ভরি স্বর্ণালংকারসহ মুক্তা খাতুন (৩৪) নামের এক নারীকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের লক্ষীপুর এলাকার মাওলানাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত মুক্তা খাতুন কুমিল্লার চৌদ্দগ্রামের মিজানুর রহমানের স্ত্রী। ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি মোহাম্মদ শাহীন উদ্দিন জানান, কালীগঞ্জ থেকে ঢাকায় স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে লক্ষীপুর বিদ্যালয়ের সামনে চেকপোস্ট বসায় ডিবি পুলিশের একটি অভিযানিক দল। সেসময় দর্শনা থেকে বরিশালগামী চাকলাদার পরিবহণে তল্লাসী চালিয়ে মুক্তা খাতুন নামের এক নারীকে আটক করা হয়। পরে তার ভ্যানিটি ব্যাগ থেকে উদ্ধার করা হয় ২৫ ভরি ১৫ আনা ওজনের স্বর্ণালংকার। যার আনুমানিক মুল্য ২০ লাখ টাকা। মুক্তা খাতুন কালীগঞ্জ থেকে এসব স্বর্ণালংকার ঢাকায় পাচার করছিলো বলে প্রাথমিক ভাবে স্বীকার করেছেন। এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে সদর থানায় একটি মামলা করা হয়েছে।

শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ৬, আটক-২৫

ঝিনাইদহ :: ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছে। এ ঘটনায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২৫ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার যুগিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে উপজেলা মির্জাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ফিরোজ হোসেন ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম টুলুর সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে যুগীপাড়া বাজারে যুগীপাড়া, চরপাড়া, শেরপুর ও মথুরাপুর গ্রামের উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পরে। এতে অন্তত ৬ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আটক করা হয় ২৫ জনকে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, আমরা এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২৫ জনকে আটক করেছি। এখনও কেউ অভিযোগ দেয়নি। আবারো সংর্ঘষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

শৈলকুপায় নকল ওষুধ কারখানায় ভ্রাম্যমাণ আদালতের হানা, জরিমানা মালামাল বিনষ্ট

ঝিনাইদহ :: ঝিনাইদহের শৈলকুপায় একটি নকল ওষুধ কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার মধ্যরাতে উপজেলার সারুটিয়া ইউনিয়নের ব্রহ্মপুর গ্রামে মো. আলমগীর হুসাইনের বাড়িতে এ অভিযান চালানো হয়। এ সময় ওষধ তৈরির মেশিন, ভেজাল কাঁচামাল ও ফয়েল প্যাকেট জব্দ করা হয়। শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বনি আমিন জানান, অভিযুক্ত আলমগীর দীর্ঘদিন ধরে রোবেক্স ফার্মার জাইমো প্লাস ওষধটি ভেজাল ভাবে উপাদান করে বাজারজাত করে আসছিল। অভিযুক্তের বাড়িতে ওষধ তৈরির মেশিন, ভেজাল কাঁচামাল ও ফয়েল প্যাকেট পাওয়া যায়। অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করায় নেওয়ায় মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০ আইনবলে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত মালামাল বিনষ্ট করা হয়। এসময় শৈলকুপা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. মামুন খান উপস্থিত ছিলেন। জেলার বিভিন্ন উপজেলায় এমন বহু কারখানা থাকলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হয়না বলে অভিযোগ উঠেছে।

গনপরিবহন ও দুরপাল্লার যানবাহনে চাঁদা আদায়কালে র‌্যাব-৬’র অভিযানে ২ চাঁদাবাজ গ্রেফতার

ঝিনাইদহ :: ঝিনাইদহ কালীগঞ্জে সড়কে বিভিন্ন যানবাহন থেকে চাদা আমায় কালে দু,জনকে র‌্যাব-৬ আটক করেছে। বুধবার রাত ৯ টার দিকে ঝিনাইদহের র‌্যাব-৬’র একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, দীর্ঘদিন হতেই একটি চাঁদাবাজ চক্রের সদস্যরা কালিগঞ্জ থানার শিবনগর গুলশান মোড় এলাকায় গনপরিবহন হতে শুরু করে প্রায় সকল ধরনের দুরপাল্লার যানবাহনে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে যানবাহন থেকে ভূয়া নাম মাত্র রশিদ দিয়ে বিপুল পরিমান অর্থ সংগ্রহ করে আসছিল। চাঁদাবাজির বিষয়টি নিশ্চিত ও প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই করত আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আভিযানিক দলটি রাত ৯ টার দিকে কালীগঞ্জ শহরের শিবনগর গুলশান মোড়ে বিশেষ অভিযান পরিচালনা করে ওই সংঘবদ্ধ সক্রিয় চাঁদাবাজ দলের সদস্য অহেদ আলী (৫৩), পিতা-মৃত ইউসুফ মন্ডল, বাবুল আক্তার (৪৮), পিতা-মৃত নুরুল ইসলামকে আটক করে। তাদের দু,জনের বাড়ি কালীগঞ্জ আড়পাড়া এরঅকায়। তাদের নিকট থেকে চাঁদা আদায়ের রশিদ বহি ১টি, মোবাইল ২টি, সিমকার্ড ৪টি, টর্চলাইট-১টি, লাঠি-১টি এবং চাঁদাবাজির টাকা ১৩০০ উদ্ধার করা হয়। আসামীদ্বয়কে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদে তারা ওই চাঁদাবাজির সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)