শুক্রবার ● ২৩ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাইনী নদীতে নৌকা ডুবে এক নারীর মৃত্যু
মাইনী নদীতে নৌকা ডুবে এক নারীর মৃত্যু
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির দীঘিনালা মাইনী নদীর প্রবল স্রোতে নৌকা ডুবে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার(২৩ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার উদাল বাগান ও কাটারুংছড়া ঘাটের মাঝামাঝি অবস্থানে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত পুষ্পলেকা চাকমা(৫০) বোয়ালখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বটতলী গ্রামের ভারত মোহন চাকমার স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, সকালে পুষ্পলেকা চাকমাসহ কয়েকজন বড়াদম বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এ সময় মাইনী নদীর প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। নৌকার অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও পুষ্পলেকা চাকমা পানিতে তলিয়ে যান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎস মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কর্মকর্তা শিউলী চাকমা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই পুষ্পলেকা চাকমার মৃত্যু ঘটেছে।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১