শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৭ অক্টোবর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » নাইট গার্ডকে বেঁধে রেখে রাউজানে চার দোকানে লুট
প্রথম পাতা » চট্টগ্রাম » নাইট গার্ডকে বেঁধে রেখে রাউজানে চার দোকানে লুট
শুক্রবার ● ৭ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নাইট গার্ডকে বেঁধে রেখে রাউজানে চার দোকানে লুট

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানের ডাবুয়া জগন্নাথ হাটে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত বাজারের দুই নৈশ প্রহরীকে বেঁধে চার দোকানের তালা ভেঙ্গে মালামাল ও নগদ টাকা লুঠে নিয়েছে। ঘটনার সময় দোকানের এক কর্মচারী দোকান থেকে বের হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে পিটিয়ে আহত করে। এই ঘটনাটি ঘটেছে গত ৫ অক্টোবর বুধবার দিবাগত রাতে। নৈশ প্রহরী দিদারুল আলম বলেন, আমিসহ মমতাজ মিলে বাজারের পাহারায় ছিলাম। রাত আনুমানিক ৩টার দিকে পাঁচ সাতজনের একদল দুর্বৃত্ত হঠাৎ বাজারে এসে প্রথমে অস্ত্র প্রদর্শন করে আমাদের ধরে নিয়ে বেঁধে ফেলে এক জায়গায় বসিয়ে রাখে। তারপর তারা বাজারের সিরাজ চেয়ারম্যান, সুমন মল্লিক, নূও মোহাম্মদের ষ্টেশানারী দোকান ও মামুনের মালিকানাধীন তিনটি মুদির দোকানের তালা ভেঙ্গে বিভিন্ন ধরণের মালামাল ও ক্যাশ থেকে নগদ টাকা লুটে নেয়। লুঠের সময় পাশের টেইলার্স দোকানের এক কর্মচারী মোহাম্মদ বক্তেয়ার (১৬) নামের দোকানের দরজা খুলে পালাতে চেষ্টা করলে তাকে দুর্বত্তরা মেরে আহত করে। বর্তমানে আহত কর্মচারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। বাজার কমিটির সভাপতি মেম্বার জাহাঙ্গীর ও সেক্রেটারী আবদুল্লাহ আল মামুন ঘটনা প্রসঙ্গে বলেন, আমাদের সন্দেহ ঘটনায় জড়িতরা ডাকাত দলের সদস্য। ভোর সকালে মসজিদের ইমাম নামাজে আজান দিতে এসে নৈশ প্রহরীদের দেখে বাঁধন খুলে দেয়। জানতে চাইলে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, পুলিশ বিষয়টি তদন্ত করা হচ্ছে।
জানা যায়, ওই বাজারের সিসি ক্যামরা ছিল। তবে ক্যামরার তার ছিল বিছিন্ন।

রাউজানে পানিতে ডুবে শিশুর মৃত্য
রাউজান :: চট্টগ্রামের রাউজানে পানিতে ডুবে মো. তাহমিদ হোসেন (তাজিম) নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার ১১ নম্বর পশ্চিম গুজরা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের কাগতিয়া মাইজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু তাহমিদ হোসেন তাজিম ওই গ্রামের সৈয়দ বাড়ির মো. মারুফের একমাত্র পুত্র সন্তান।
জানা যায়, পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে বাড়ির পেছনের পুকুরে পড়ে যায় শিশু তাজিম। তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে এক সময় বাড়ির পেছনের পুকুরে তার দেহ ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় ইউপি সদস্য আব্দুল্লাহ আল মাসুদ।





আর্কাইভ