শিরোনাম:
●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাঙামাটি, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৭ অক্টোবর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে দীঘি থেকে লাশ উদ্ধার
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে দীঘি থেকে লাশ উদ্ধার
শুক্রবার ● ৭ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে দীঘি থেকে লাশ উদ্ধার

প্রর্তীকি ছবি মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে মৎস্য প্রকল্পের দিঘী থেকে বেলাল হোসেন (৪৫) নামে একজন কর্মচারীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার ৫ নং ওচমানপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ওচমানপুর গ্রামের ওয়ারেত উল্ল্যাহ মিস্ত্রি বাড়ীর আবদুল ওহাবের পুত্র ও ২ সন্তানের জনক। বৃহস্পতিবার (৬ অক্টোবর) উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাহেবদীনগর গ্রামের জামশেদ আলমের দিঘী থেকে রাত ৮ টার দিকে বেলাল হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ইছাখালী ইউনিয়নের সাহেবদীনগর গ্রামের জামশেদ আলমের দিঘীতে কর্মচারী হিসেবে নিয়োজিত ছিলেন বেলাল হোসেন। সে ১২ দিন পূর্বে ওই দিঘীতে কর্মচারী হিসেবে যোগ দেন। বৃহস্পতিবার বিকেল থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে অনেক খোঁজাখোঁজির পর না পেয়ে দিঘীতে জাল ফেললে রাত ৮ টার দিকে তার লাশ উঠে আসে।

ওচমানপুর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলা উদ্দিন জানান, বেলাল হোসেন আমার চাচাতো ভাই। তিনি দীর্ঘদিন যাবত দিঘীতে কর্মচারী হিসেবে কাজ করে আসছিলেন। ১২ দিন আগে জামশেদের প্রকল্পে যোগ দেয়। তিনি কয়েকদিন যাবত জ্বরাক্রান্ত। বৃহস্পতিবার বিকেল থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে যে দিঘীতে কর্মচারী হিসেবে নিয়োজিত ছিল ওই দিঘীর পাড়ের এক স্থানে উনি যেই দা দিয়ে কাজ করতো ওই দা এর পাশে দিঘীতে জাল ফেললে তার লাশ ভেসে উঠে।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মহুরী প্রজেক্ট এলাকায় জামশেদের মাছের প্রকল্প থেকে বেলাল হোসেন নামে একজন মৎস্য শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। কয়েকদিন যাবৎ সে অসুস্থতায় ভুগছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উপরে দা রেখে কাজ করার সময় অচেতন হয়ে দিঘীতে পড়ে গেলে আর উঠতে না পারার কারণে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। এবিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)