শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২২ অক্টোবর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » তারুণ্য সমাজ কল্যাণ ফাউন্ডেশনের হামদ্ ও কেরাত প্রতিযোগিতা
প্রথম পাতা » চট্টগ্রাম » তারুণ্য সমাজ কল্যাণ ফাউন্ডেশনের হামদ্ ও কেরাত প্রতিযোগিতা
শনিবার ● ২২ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তারুণ্য সমাজ কল্যাণ ফাউন্ডেশনের হামদ্ ও কেরাত প্রতিযোগিতা

ছবি : সংবাদ সংক্রান্ত আকতার হোসেন, মিরসরাই(চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন তারুণ্য সমাজ কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে হামদ, নাত ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের রশীদুল উলুম তাহফিজুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদ্রাসা হলরুমে ইসলামী সঙ্গীত, হামদ-নাত ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

রশীদুল উলুম তাহফিজুল কুরআন মাদ্রাসার প্রধান শিক্ষক ফরহাদ বিন রশীদের সঞ্চালনায় এবং তারুণ্য সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আবু সাকিবের পরিচালনায় প্রতিযোগিতায় ২ টি বিভাগ যথাক্রমে ইসলামী সঙ্গীত, হামদ্ নাত ও কেরাত বিষয়ে ৩৫ জন শিক্ষার্থী অংশ নেন।

অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মাদ্রাসার শিক্ষক মোঃ রাসেল, মোঃ শিহাব উদ্দিন, সংগঠনের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হোসেন ও অর্থ সম্পাদক আরাফাত উদ্দিন হায়দার।

হামদ্ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে নূরুছ ছালাম, দ্বিতীয় স্থান অধিকার করে উম্মে মাইশা ও তৃতীয় স্থান অধিকার করে আবু সুফিয়ান। নাত প্রতিযোগিতায় নার্সারী বিভাগে প্রথম স্থান অধিকার করে খাদিজাতুল কুবরা, দ্বিতীয় স্থান অধিকার করে বাকি উল্লাহ, এবং তৃতীয় স্থান অধিকার করে আয়েশা আরওয়া। নাত প্রতিযোগিতা প্লে বিভাগে প্রথম স্থান অধিকার করে মোঃ ফরহাদ, দ্বিতীয় স্থান অধিকার করে রিয়া মনি, তৃতীয় স্থান অধিকার করে সামিউল ইসলাম। কেরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে নাজিম উদ্দীন, দ্বিতীয় স্থান অধিকার করে রাহেলা আক্তার, তৃতীয় স্থান অধিকার করে ওমর ফারুক। সর্বশেষ কবিতা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে আয়েশা আরওয়া, দ্বীতিয় স্থান অধিকার করে ওমর ফারুক, এবং তৃতীয় স্থান অধিকার করে নূরুছ সালাম।
মাদ্রাসার শিক্ষক ও সংগঠনের সদস্যরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন।

উল্লেখ্য, তারুণ্য সমাজ কল্যাণ ফাউন্ডেশন ২০২০ সালে কয়েকজন তরুণ নিয়ে যাত্রা শুরু করার পর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড সম্পাদন করে আসছে।

মিরসরাইয়ের রেমিট্যান্স যোদ্ধা হোসেনের জানাজা সম্পন্ন

মিরসরাই :: আরব আমিরাতে মৃত্যুবরণকারী মিরসরাইয়ের রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ অক্টোবর) বাদ আসর করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর লকিয়তউল্লা (বটতলা) জামে মসজিদ প্রাঙ্গনে রেমিট্যান্স যোদ্ধা হোসেনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

শুক্রবার বেলা আড়াইটার দিকে দুবাইয়ের একটা ফ্লাইটে রেমিট্যান্স যোদ্ধা হোসেনের মরদেহ নিজ গ্রামে এসে পৌঁছালে স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রসঙ্গত, গত ১৮ অক্টোবর বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটার দিকে সংযুক্ত আরব আমিরাতের আল আইন এলাকায় নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি পেশায় গাড়িচালক ছিলেন।
রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ হোসেন মিরসরাই উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের ৯ নং ওয়ার্ডের শফিউল্ল্যাহ কেরানী বাড়ির মরহুম হাজী হাবীব উল্লাহর পুত্র। রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ হোসেন দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জনক।

রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ হোসেনের চাচাতো ভাই এবং স্থানীয় ইউপি সদস্য শফিউল আজম মিলন বলেন, আমার জেঠাতো ভাই হোসেন দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে আরব আমিরাতের আল আইন এলাকায় একই মালিকের অধীনে চাকরি করে আসছিল। সেখানে তিনি গাড়ি চালকের কাজ করতেন। গত বেশ কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি। গত মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটার দিকে নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।





আর্কাইভ