শিরোনাম:
●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার ●   প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন : দীপেন দেওয়ান ●   প্রভাষক নুরুল আবছার রচিত ইংলিশ বুস্টার বই এর মোড়ক উন্মোচন ●   আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ●   দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে ●   মধ্যপাড়া পাথর খনিতে উত্তোলন বন্ধের শঙ্কা ●   পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ●   ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা ●   আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল ●   নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে ●   অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   চিংম্রংয়ে সাংগ্রাই আয়োজনে উদযাপন কমিটি গঠন ●   বেতবুনিয়ায় পারিবারিক কলহের জেরে বিষপানে যুবকের মৃত্যু
রাঙামাটি, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৫ অক্টোবর ২০২২
প্রথম পাতা » অপরাধ » ১৪ বছর পর সাজাপ্রাপ্ত আসামী নূরজাহান গ্রেফতার
প্রথম পাতা » অপরাধ » ১৪ বছর পর সাজাপ্রাপ্ত আসামী নূরজাহান গ্রেফতার
মঙ্গলবার ● ২৫ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১৪ বছর পর সাজাপ্রাপ্ত আসামী নূরজাহান গ্রেফতার

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে থানায় দায়েরকৃত হত্যা মামলার যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামী নূরজাহান বেগমকে ১৪ বছর পর গ্রেফতার করেছে ওসমানীনগর থানা পুলিশ।

রবিবার ভোরে ঢাকার র্যাব-৩ এর সাহায়তায় ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এস এম মাঈন উদ্দিনের সার্বিক দিক নিদের্শনায় থানার এস আই স্বাধিন চন্দ্র তালুকদারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার বুড়ি চং উপজেলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নূরজাহান উপজেলার দয়ামীর ইউনিয়নের বড় ধিরারাই গ্রামের রইছ আলীর স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে,২০০৮ সালের ১ অক্টোবর নূরজাহানসহ ১৫ জনকে আসামী করে ওসমানীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন বিশ্বনাথ উপজেলার সৎপুর (ধিরারাই) গ্রামের আসকর আলী। ওই মামলায় র্দীঘ বিচার কার্য শেষে নূরজাহান বেগমসহ একাধিক আসামীদের যাবত-জীবন সাজা প্রদান করেন সংশ্লিষ্ট আদালত।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এস এম মাঈন উদ্দিন জানান,র্দীঘ প্রচেষ্টার পর ঢাকা র্যাব-৩ এর সহায়তায় কুমিল্লার বুড়িচং এলাকা থেকে যাবতজীবন সাজাপ্রাপ্ত পলাতক থাকা নুরহজাহান বেগমকে গ্রেফতার করে রবিবার বিকালে থানায় নিয়ে আসা হয়েছে।

বিশ্বনাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গবাদিপশুর মৃত্যু

বিশ্বনাথ :: বিশ্বনাথে রাস্তায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে একটি গবাদিপশু (গরু) মারা গেছে। আজ সোমবার সকাল ৯টায় উপজেলার পুরান সিরাজপুর গ্রামের আতাউর রহমানের বাড়ি সংলগ্ন রাস্তায় ঘটনাটি ঘটে।

এ সময় আহত হন গবাদিপশুর মালিক ওই গ্রামের মৃত আবদুল হাশিমের পুত্র আজিজুর রহমান (৪০)। মারা যাওয়া গবাদিপশুর বাজারমূল্য আনুমানিক ৫০ হাজার টাকা ছিল বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে একই এলাকার সেলিম আহমদ বলেন, ‘বিশ্বনাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গবাদিপশুর মৃত্যুর মালিক আজিজুর রহমানকে আহত অবস্থায় উদ্ধার করে তার বাড়িতে নেওয়া হয়েছে।

এ ব্যাপারে কথা হলে পল্লীবিদ্যুৎ বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম ছাইফুল ইসলাম বলেন, ‘ঘটনাটি অধিক গুরুত্বসহকারে দেখা হচ্ছে বলে তিনি জানান।’

বিশ্বনাথে ফজর আলীর ‘স্ক্রু ড্রাইভার’ মার্কার সমর্থনে ২নং ওয়ার্ডে বিশাল উঠান বৈঠক

বিশ্বনাথ :: আগামী ২রা নভেম্বর অনুষ্ঠিতব্য সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনে ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের মেম্বার হাজী ফজর আলীর ‘স্ক্রু ড্রাইভার’ মার্কার সমর্থনে সোমবার (২৪ অক্টোবর) রাতে ২নং ওয়ার্ডে বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

পৌর এলাকার ২নং ওয়ার্ডের টিএনটি রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে উঠান বৈঠকে এলাকার প্রবীন মুরব্বী রফিক আলী মহাজনের সভাপতিত্বে ও সংগঠক শেখ মিলাদ উদ্দিন শাহীনের পরিচালনায় স্ক্রু ড্রাইভার মার্কার সমর্থনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, মুফতিরগাঁও গ্রামের প্রবীন মুরব্বী শেখ ফারুক আহমদ ফিরুজ, রফিক আলী, মোল্লারগাঁও গ্রামের প্রবীন মুরব্বী আকবর আলী, রাজনগর গ্রামের প্রবীন মুরব্বী মঞ্জুর আলী, ইংরেজ আলী, সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সালমান রাব্বানী, সংগঠক হাজী দয়াল মিয়া, আজব আলী, জামাল আহমদ, ফরিদ উদ্দিন শিপন।

বিশ্বনাথ পৌরসভার ২নং ওয়ার্ডবাসীর কাছে ‘স্ক্রু ড্রাইভার’ মার্কায় ভোট, দোয়া ও সহযোগীতা চেয়ে উঠান বৈঠকে ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের মেম্বার হাজী ফজর আলীর বলেন, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি সততা ও নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করেছি।

আগামী ২রা নভেম্বর আপনার যদি আমার নির্বাচনী প্রতীক ‘স্ক্রু ড্রাইভার’ মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন তাহলে আমি সবাইকে সাথে নিয়ে ২নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ডে রুপান্তিত করব। আর ৫ বছরে ওয়ার্ডের প্রত্যেক পাড়া-মহল্লা-গ্রামের মানুষদেরকে কাঙ্খিত উন্নয়ন উপহার দেব।





আর্কাইভ