মঙ্গলবার ● ২৫ অক্টোবর ২০২২
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ বিতরণ
ঈশ্বরগঞ্জে মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ বিতরণ
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদপত্র ও স্মার্টকার্ড বিতরন করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সনদপত্র ও স্মার্টকার্ড বিতরন করা হয়।
জানা যায়, অনুষ্ঠানে ঈশ্বরগঞ্জ উপজেলার একশত একজন জীবিত মুক্তিযোদ্ধার মাঝে ডিজিটাল সনদপত্র ও স্মার্টকার্ড এবং মৃত ৮৪ জন মুক্তিযোদ্ধা পারিবারের মাঝে ডিজিটাল সনদপত্র প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ হাফিজা জেসমিনের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মাহাবুবুর রহমান, প্রেসক্লাব আহবায়ক আবুল কালাম আজাদ।
উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ হাফিজা জেসমিন জানান, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের প্রেরিত বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ ও স্মার্টকাড বিতরণ করা হয়েছে। এই স্মার্টকার্ডের মাধ্যমে মুক্তিযোদ্ধাগণ সরকারি সকল সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন।





ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ
ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা
ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই
ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার
প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ
অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ
ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন
ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত