শুক্রবার ● ৬ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » আইজি পদক পেলেন রাউজান থানার ওসি
আইজি পদক পেলেন রাউজান থানার ওসি
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: আইন-শৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদান রাখায় এবং উত্তম ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ‘পুলিশ ফোর্স এক্সামপ্লারি গুড সার্ভিস ব্যাজ’ বা আইজি ব্যাজ পদক পেলেন রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন। বৃহস্পতিবার ৫ জানুয়ারি দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্র্যাউন্ডে তাকে ব্যাজ পরিয়ে দেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ২০২২ সালে প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ওসি আবদুল্লাহ আল হারুনকে বার্ষিক এই মর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান করা হয়। ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, আমরা আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করেছি, পুরস্কার পাওয়ার আশায় নয়। তবে প্রতিটি পুরস্কার মানুষকে ভালোকাজের অনুপ্রেরণা যোগায়। তিনি আরও বলেন রাউজানের মানুষের সহযোগিতায় আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করেছি বলেই পুরস্কৃত হয়েছি। এজন্য রাউজানের সকল জনপ্রতিনিধি, সাংবাদিক সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতে জনগণের প্রতি আরও দ্রুত সেবা প্রদানের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আবদুল্লাহ আল হারুন ২০২০ সালের ১৭ আগস্ট ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে রাউজান থানায় যোগদান করেন । যোগদানের পর থেকে তিনি সন্ত্রাস দমন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণসহ আইনশৃঙ্খলা রক্ষায় অসামান্য অবদান রাখেন। রাউজান থানায় যোগদানের আগে আবদুল্লাহ আল হারুন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একাধিক থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন।





রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল
রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন
মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার
রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন
জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল