মঙ্গলবার ● ৭ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে চোরাইকৃত গাড়ি উদ্ধার : আটক-২
রাউজানে চোরাইকৃত গাড়ি উদ্ধার : আটক-২
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে চোরাইকৃত একটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ৬ ফেব্রুয়ারি দুপুরে দুইজনকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে রবিবার রাত ৮টা ৪৫ মিনিটের সময় উপপরিদর্শক কানু লাল অধিকারী ও অসিম কুমার ভৌমিক এবং সহকারী উপ-পরিদর্শক সুজন কান্তি পাল সঙ্গী ফোর্স নিয়ে রাউজান সদর ইউনিয়নের মোহাম্মদপুর স্কুল এন্ড কলেজ টু জলিল নগর সড়ক থেকে দুজনকে গ্রেপ্তার করেন। একই সঙ্গে চোরাইকৃত সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল জব্দ করেন। গ্রেপ্তার দুইজন হলেন রাউজান সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খলিলাবাদ গ্রামের মো. আবু শাহাদাতের ছেলে আবু তৈয়ব ওরফে বড় মনা (৩১) ও বিনাজুরী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শামসুল আলমের ছেলে সরোয়ার আলম নিশান (৩১)। রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, সিএনজি চালিত অটোরিকশার নম্বর ও মালিকের মোবাইল নম্বরের কয়েকটি অক্ষর মুছে ফেলায় মালিক সনাক্ত হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে মালিকানা নিশ্চিত হওয়া গেলে আইনি পক্রিয়ায় আদালতের মাধ্যমে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হবে। গ্রেপ্তার দুজনের মধ্যে বড় মনার বিরুদ্ধে পূর্বের ৭টি এবং নিশানের বিরুদ্ধে একটি মামলা রয়েছে বলেও জানান তিনি।





মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন
মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের
মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা