শিরোনাম:
●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » বিবি মরিয়ম হিফয মাদ্রাসার সবক ও দোয়া অনুষ্ঠান
প্রথম পাতা » চট্টগ্রাম » বিবি মরিয়ম হিফয মাদ্রাসার সবক ও দোয়া অনুষ্ঠান
মঙ্গলবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিবি মরিয়ম হিফয মাদ্রাসার সবক ও দোয়া অনুষ্ঠান

ছবি : সংবাদ সংক্রান্ত আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বিবি মরিয়ম হিফয মাদ্রাসা’র ৩য় শ্রেণির ছাত্র-ছাত্রীদের পবিত্র কুরআন সবক ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারী) সকালে উপজেলার করেরহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ অলিনগর উত্তর পাড়া বিবি মরিয়ম হিফয মাদ্রাসা হল রুমে মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুর রকিবের সঞ্চালনায় এবং প্রতিষ্ঠাের উপদেষ্টা আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমানের বক্তব্য ও সবক প্রদান করেন মোহাম্মদপুর ইসলামীক একাডেমির প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল হালিম জামাল পুরী।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপদেষ্টা নাসির উদ্দীন।
অনুষ্ঠানে দ্বীনি শিক্ষার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওলানা এমদাদ উল্ল্যাহ, সার্বিক বিষয় তুলে ধরেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা জহিরুল আলম।
পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ মাওলানা নিজাম উদ্দিন এবং ইসলামি সঙ্গীত পরিবেশন করেন মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস মোহনা।

এসময় অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজী মনির আহমদ, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা বেলাল হোসেন, মাওলানা ইয়াকুব, শফিউল আলম, মোহাম্মদ নুর ইসলাম, সাফওয়ান, মোঃ বেলাল, রফিকুল ইসলাম ভূঁইয়া।

সবক প্রদান অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন সিরাজুল ইসলাম ও মোঃ জাহাঙ্গীর আলম।

বিবি মরিয়ম হিফয মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা নুরুল হুদা ও হাফেজ মাওলানা জহিরুল আলম তাদের বক্তব্যে জানান, ২০১৯ সালের জানুয়ারি মাসে উক্ত প্রতিষ্ঠান ১শত শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৫ জন শিক্ষক ও ২ জন শিক্ষিকা ও ১৩৫ জন শিক্ষার্থী রয়েছে এবং নূরানী ও এবতেদায়ী শাখা ও প্লে থেকে ৫ম শ্রেণি পর্যন্ত চালু রয়েছে। এছাড়াও উক্ত প্রতিষ্ঠান থেকে গরীব, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের বিশেষ সুযোগসুবিধা প্রদান সহ জাতীয় দিবস পালন, অভিভাবক সমাবেশ, শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে মনিটরিং, মাসিক পরীক্ষা নেওয়া, দূর্বল শিক্ষার্থীদের বাছাই করে পাঠদান কার্যক্রম সম্পন্ন করে আসছে।
সবক প্রদান অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্য ও সকল অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।





আর্কাইভ