রবিবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে পৃথক দুটি অভিযানে ইয়াবা সহ আটক-২
মিরসরাইয়ে পৃথক দুটি অভিযানে ইয়াবা সহ আটক-২
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে পৃথক দুটি অভিযানে ইয়াবা সহ দু’জনকে আটক করেছে মিরসরাই থানা পুলিশ।
আটককৃতদের একজন হলেন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালুখালী ক্যাম্পের মোহাম্মদ নুরের পুত্র ইসমাইল হোসেন (১৩)। যার কাছ থেকে ১ হাজার ১শত ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
একই দিন সবুজ মিয়া (২৭) নামের আরো এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। সে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার মৃত মোঃ নেয়ামত হাওলাদারের পুত্র। তার কাছ থেকে ২হাজার ২০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসভার হানফি কাউন্টার এবং ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট বাজারের নিজাম উদ্দিন কুলিং কর্ণারের সামনে থেকে তাদের আটক করা হয়।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, কেউ ১৩ বছরের কিশোরটাকে দিয়ে হয়তো ইয়াবা পাচার করতেছিলো। অনেক জিজ্ঞাসবাদের পরও কারো নাম বলতে পারেনি। আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কোর্টে প্রেরণ করা হয়েছে।





মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই
রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত
মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত