শিরোনাম:
●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
রাঙামাটি, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » আগামী বছর ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা ডিজিটাল ইন্টারঅ্যাক্টিভ পাঠ্যপুস্তক পাবে
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » আগামী বছর ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা ডিজিটাল ইন্টারঅ্যাক্টিভ পাঠ্যপুস্তক পাবে
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আগামী বছর ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা ডিজিটাল ইন্টারঅ্যাক্টিভ পাঠ্যপুস্তক পাবে

---

ঢাকা প্রতিনিধি :: আগামী বছর ‘ডিজিটাল ইন্টারঅ্যাক্টিভ’ পাঠ্যপুস্তকে পাঠদান শুরুর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ উদ্যোগের আওতায় ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্যাব’ স্লোগান দিয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের প্রত্যেকের হাতে একটি করে ট্যাব তুলে দেবে সরকার। এজন্য পাঠ্যপুস্তকের ডিজিটাল ভার্সন থেকে ‘ইন্টারঅ্যাক্টিভ ডিজিটাল বুক’ তৈরি করছে মন্ত্রণালয়।

শিক্ষাসচিব নজরুল ইসলাম খান বলেন, স্কুল, মাদ্রাসা এবং কারিগরির সব শিক্ষার্থীকে ‘ইন্টারঅ্যাক্টিভ ডিজিটাল’ পাঠ্যবইয়ের মাধ্যমে পাঠদান করা হবে। শিগগিরি ইন্টারঅ্যাক্টিভ ডিজিটাল পাঠ্যবই তৈরির কাজ শেষ হবে। শিক্ষার্থীদের ট্যাব সরবরাহের জন্য দাতা খোঁজা হচ্ছে। ট্যাবে বন্দি পাঠ্যপুস্তকে শিক্ষার্থীদের আগ্রহ বাড়বে।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রতিটি বইয়ের কঠিন শব্দ, বাক্য, বিষয় সহজভাবে বোঝানোর জন্য এনিমেশন ব্যবহার করা হবে। ছবি থাকবে রঙ্গিন। প্রয়োজনীয় ভিডিও যুক্ত করে তুলে ধরবে ‘ইন্টারঅ্যাক্টিভ ডিজিটাল’ পাঠ্যপুস্তক। কিছু বিষয়ে বিস্তারিত জানতে হাইপার লিঙ্কে ক্লিক করে তথ্য পাওয়া যাবে।

শিক্ষাসচিব জানান, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের প্রত্যেকের হাতে তুলে দেওয়ার জন্য প্রায় ২৫ লাখ ট্যাব প্রয়োজন হবে।

ষষ্ঠ শ্রেণির সাধারণ বিষয়ের ইন্টারঅ্যাক্টিভ ডিজিটাল ভার্সন তৈরি করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। আর মাদ্রাসার চারটি বই তৈরি করছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।

কুরআন মজিদ, আকাইদ ও ফিকহ্, আরবী প্রথম ও আরবী দ্বিতীয় পত্র- এ চারটি বইয়ের ‘ইন্টারঅ্যাক্টিভ ডিজিটাল’ ভার্সন তৈরি করা হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাদ্রাসা) রোকসানা মালেক বলেন, আগামী অক্টোবর মাসের মধ্যে পাঠ্যপুস্তকের ইন্টারঅ্যাক্টিভ ডিজিটাল ভার্সন তৈরি শেষ হবে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ কে এম ছায়েফ উল্যাহ বলেন, ষষ্ঠ শ্রেণির চারটি বইয়ের খসড়া চূড়ান্ত হয়েছে। এখন এনিমেশন তৈরির কাজ চলছে। কারও ধর্মীয় অনুভূতিতে যেন আঘাত না লাগে সে বিষয়টি মাথায় রেখে এনিমেশন তৈরি করা হচ্ছে। বইয়ের স্ক্রিপ্ট তৈরি করে একাধিক কর্মশালা করা হয়েছে।

এনসিটিবি প্রণিত সাধারণ শিক্ষার প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠ্যপুস্তকগুলো ডিজিটাল ভার্সনেও (ই-বুক) রুপান্তর করা হয়েছে।

এনিমেশন চূড়ান্ত হলে অনুমোদনের জন্য তা এনসিটিবিতে দেওয়া হবে বলে জানিয়েছেন মাদ্রসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।

এনসিটিবি চেয়ারম্যান নারায়ণ চন্দ্র পাল বলেন, জাতীয় কমিটিতে ‘ইন্টারঅ্যাক্টিভ ডিজিটাল’ পাঠ্যপুস্তক চূড়ান্ত অনুমোদন হবে।

‘ইন্টারঅ্যাক্টিভ ডিজিটাল’ পাঠ্যপুস্তক বলতে পাঠ্যপুস্তকের ডিজিটাল ভার্সন, যা অনলাইন বা অফলাইনে কম্পিউটার, ট্যাব এবং স্মার্ট মোবাইল হ্যান্ডসেটে পড়া যাবে।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, কাগজে ছাপানো পাঠ্যপুস্তকের শব্দ, বাক্য, ধারণা- সবই ইন্টারঅ্যাক্টিভ ডিজিটাল ভার্সনে পাওয়া যাবে, তবে তা আকর্ষণীয়, সহজবোধ্য ও জীবন ঘনিষ্ট করে উপস্থাপিত হবে। জাতীয় প্রেক্ষাপট বিবেচনা করে ছবি, চিত্র, ডায়াগ্রাম, অডিও, এনিমেশন, ভিডিওসহ মাল্টিমিডিয়া উপকরণ হাইপার লিঙ্কের মাধ্যমে সংযোজিত থাকবে।

এসব কাজে সহযোগিতা করবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই (অ্যাক্সেস টু ইনফরমেশন) প্রকল্প।

ইন্টারঅ্যাক্টিভ ডিজিটাল বইয়ের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠে সক্রিয় রাখতে এবং মুখস্ত বিদ্যা পরিহার করে সমস্যার সঠিক সমাধান খুঁজে বের করার পর্যাপ্ত অ্যাকটিভিটি সমন্বয় করা হচ্ছে বলে জানান কর্মকর্তারা।

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দিতে বাংলাদেশেই তা তৈরির জন্য দাতা খোঁজা হচ্ছে বলে জানান শিক্ষাসচিব।

তিনি বলেন, প্রতি বছর ২৫ লাখ শিক্ষার্থীর হাতে একটি করে ট্যাব সরবরাহ করলে তা পাঁচ বছর ব্যবহার করতে পারবে। প্রস্তুত ও মেইনটেন্যান্সের জন্য দেশিয় প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হবে।

প্রথম পর্যায়ে দাখিল স্তরের ষষ্ঠ শ্রেণির চারটি এবং সাধারণ শিক্ষার অন্য ১২টি বই নিয়ে ইন্টারঅ্যাক্টিভ ডিজিটাল বই তৈরির কাজ চলছে বলে জানান শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।

ক্রমান্বয়ে সপ্তম, অষ্টম এবং নবম-দশম শ্রেণির বইও ইন্টারঅ্যাক্টিভ ডিজিটালাইজড করা হবে।

ইন্টারঅ্যাক্টিভ ডিজিটাল পাঠ্যপুস্তকে পাঠদানের জন্য উচ্চ গতির ইন্টারনেট সংযোগ প্রয়োজন পড়বে। এজন্য প্রত্যন্ত এলাকাতেও অপটিক্যাল ফাইবার সংযোগের দিকে যেতে হবে বলে জানান শিক্ষাসচিব নজরুল ইসলাম খান।

আপলোড : ৬ অক্টোবর২০১৫ : বাংলাদেশ : সময় : দুপুর ৩.৪০ মিঃ





তথ্যপ্রযুক্তি এর আরও খবর

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড
রাবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত রাবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটিতে অতি নিন্মমানের ইন্টারনেট গ্রাহক সেবা রাঙামাটিতে অতি নিন্মমানের ইন্টারনেট গ্রাহক সেবা
সাংবাদিকদের উপরে হামলাকারী-হুমকিদাতাদের ছাড় দেওয়া হবেনা সাংবাদিকদের উপরে হামলাকারী-হুমকিদাতাদের ছাড় দেওয়া হবেনা
চুয়েটের আয়কর ও ই-রিটার্ন বিষয়ক কর্মশালায় অনুষ্ঠিত চুয়েটের আয়কর ও ই-রিটার্ন বিষয়ক কর্মশালায় অনুষ্ঠিত
বিশ্ব র‌্যাঙ্কিংয়ে চুয়েট দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৬ষ্ঠ বিশ্ব র‌্যাঙ্কিংয়ে চুয়েট দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৬ষ্ঠ
পার্বত্য অঞ্চলের ক্রীড়া উন্নয়নের নৈপথ্যের নায়ক নির্মল বড়ুয়া মিলন পার্বত্য অঞ্চলের ক্রীড়া উন্নয়নের নৈপথ্যের নায়ক নির্মল বড়ুয়া মিলন

আর্কাইভ