শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে চিরকুট লিখে আত্মহত্যা
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে চিরকুট লিখে আত্মহত্যা
রবিবার ● ২ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে চিরকুট লিখে আত্মহত্যা

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান :: চট্টগ্রামের রাউজানে চিরকুট লিখে জুবলি আকতার নামে সমবায় সমিতির এক নারী কর্মী আত্মহত্যা করেছে। শুক্রবার বিকেল সাড়ে তিনটায় দিকে রাউজান পৌরসভার ২নম্বর ওয়ার্ডের মোবারকখীল গ্রামের মনো সারাং বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের সঙ্গে তিন পৃষ্ঠার একটি চিরকুট উদ্ধার করা হয় । আত্মহননকারী জুবলি ওই এলাকার আবদুস সালামের মেয়ে।
তার মরদেহের সঙ্গে পুলিশ যে চিরকুট উদ্ধার করেছে সেখানে লেখা আছে। ‘স্যার ওবাইদুল হক (উপজেলা সমবায় কর্মকর্তা), আসসালামু আলাইকুম। স্যার ওরা আমাকে এই পৃথিবীতে আর থাকতে দিল না। বৈশাখীর (সমবায় সমিতি) জন্য আমি এই পৃথিবী থেকে চলে যেতে বাধ্য হলাম। আপনার থেকে পাওনা ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকাগুলো মাকে দিয়ে দিবেন, প্লিজ স্যার। আমার মা যেন যারা টাকা পাবে তা পরিশোধ করতে পারে। আপনি দশ দিনের মধ্যে দিয়ে দিবেন স্যার প্লিজ।’ জানা যায়, গত ৮ বছর আগে জুবলি আকতারের সঙ্গে কদলপুর ইউনিয়নের সোমবাইজ্জা হাট এলাকার জনৈক আজিজের বিয়ে হয়। বছর না পুরোতেই বিবাহ বিচ্ছেদ ঘটে। গর্ভের সন্তানের আশায় আর বিয়েতে বসেনি ওই নারী। ছেলে সন্তান ভূমিষ্ট হওয়ার পর বেঁচে থাকার জন্য বৈশাখী শ্রমজীবি সমবায় সমিতিতে হিসাব রক্ষকের চাকুরিতে যোগদান করেন। তার ছেলে জিদানের বর্তমান বয়স ৮বছর। জুবলির টাকা পাওয়ার বিষয়টি জানতে চাইলে রাউজান উপজেলা সমবায় কর্মকর্তা ওবাইদুল হক বলেন, ‘আমি তার কাছ থেকে ৫ হাজার টাকা নিয়েছিলাম। জিলান নামে সমবায় সমিতির রেজিস্ট্রেশনের জন্য দিয়েছিল। তিনি সেই ৫হাজার টাকা ফেরত দেওয়ার কথা জানালেও ৪০ হাজার টাকা লেনদেন অস্বীকার করেন।’ সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করেছেন রাউজান পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান।
এবিষয়ে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, ‘গলায় ফাঁশ লাগানো অবস্থায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। চিরকুটে কি লিখা আছে তা তদন্ত সাপেক্ষ বলা যাচ্ছে না।’

রাউজানে নিখোঁজ প্রবাসীর লাশ উদ্ধার
রাউজান :: চট্টগ্রামের রাউজান থেকে নিখোঁজের ৫দিন পর নুর মোহাম্মদ নামে এক দুবাই ফেরত প্রবাসীর লাশ হাটহাজারী থেকে উদ্ধার করেছে পুলিশ। নুর মোহাম্মদ রাউজান পৌরসভার ১নং ওয়ার্ডের সিকদার বাড়ির মৃত সুবেদার আব্দুর রশিদের পুত্র।
৩১ মার্চ (শুক্রবার) দুপুর আড়াইটার দিকে হাটহাজারী উপজেলার মধ্যম মাদার্শা ইউনিয়নের খাটাকালী খাল থেকে মাথার সাথে লুঙ্গি পেছানো অবস্থায় লাশটি উদ্ধার করে মদুনাঘাট পুলিশ ফাঁড়ি।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে স্লুইস গেট এর পাশে লাশটি দেখতে পান তারা। পরে পুলিশকে খবর দিলে দুপুরে লাশ উদ্বার করে পুলিশ।
নিহতের পুত্র ইসমাম নূর বলেন, গত ২৬ মার্চ বিকেলে আমার বাবা ঘর থেকে বাজার করার জন্য হাটহাজারী উপজেলার ইছাপুর ফয়জিয়া বাজারের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন। এরপর সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজির পর তার সন্ধান না পেলে ২৮ মার্চ রাউজান থানায় সাধারণ ডায়েরি করা হয়।

কাপ্তাই-সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু
রাউজান :: চট্টগ্রামের কাপ্তাই সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মিথুন শিকদার (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১-মার্চ) সকাল ৬টার দিকে কাপ্তাই সড়কের মদুনাঘাট ব্রিজে এ ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহত যুবক রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের খৈয়াখালী ১ নম্বর ওয়ার্ডের পরিমল সিকদার এর পুত্র। এ বিষয়ে স্থানীয় নিশান চৌধুরী জানান, তারা সপরিবারে শহরে বসবাস করেন। বৃহস্পতিবার গ্রামের বাড়িতে একটি পূজার অনুষ্ঠানে এসেছিলেন। অনুষ্ঠান শেষ শুক্রবার সকালে শহরে যাওয়া পথে কাপ্তাই মহাসড়কের মদুনাঘাট ব্রিজে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।





আর্কাইভ