রবিবার ● ২৮ মে ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈশ্বরগঞ্জে দুই ইজিবাইকসহ ঘর আগুনে পুড়ে ছাই
ঈশ্বরগঞ্জে দুই ইজিবাইকসহ ঘর আগুনে পুড়ে ছাই
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে ব্যাটারিচালিত দুই ইজিবাইকসহ একটি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মাইজবাগ ইউনিয়নের বটতলা বাজার সংলগ্ন কুল্লাপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান ছাইদুল ইসলাম বাবুল।
আগুনে পুড়ে ক্ষতিগ্রস্তরা হলেন, ওই গ্রামের ফজলুল হক(৩৫), শামসুল হক (৩০)। ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে তাদের প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয়রা প্রায় ১ ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত ফজলুল হক বলেন, আমাদের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মুহূর্তের মধ্যেই আগুন তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে আমাদের উপার্জনের দুটি অটোরিকশা ও একটি ঘরের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
ইউপি চেয়ারম্যান মো. ছাইদুল ইসলাম বাবুল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। ক্ষতিগ্রস্তরা খুব অসহায় মানুষ। ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে ।
এবিষয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে উদ্দেশ্যে রওনা দেয়। যাওয়ার আগেই পথিমধ্যে খবর আসে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করে ফেলেছে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ফেরত আসে।





রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো