সোমবার ● ১২ জুন ২০২৩
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে প্রেমে ব্যর্থ হয়ে যুবকের আত্মহত্যা
ঈশ্বরগঞ্জে প্রেমে ব্যর্থ হয়ে যুবকের আত্মহত্যা
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রেমে ব্যর্থ হয়ে রিফাত (২১) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাতে উপজেলার মগটুলা ইউনিয়নের তরফ পাছাইল গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সদস্য শরাফ উদ্দিন।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার তরফ পাছাইল গ্রামের মৃত সেনা সদস্য আজিজুল হকের ছেলে শাকিল আহমেদ রিফাত ইতি পূর্বে দু’টি বিয়ে করে। দুই স্ত্রী-ই একের পর এক তাকে রেখে চলে যায়। সম্প্রতি শ্রীপুর উপজেলার জৈনা বাজারের জনৈক ব্যাক্তির মেয়ের সাথে রিফাত প্রেমের সম্পর্ক গড়ে তুলে। প্রেমিকা রিফাতের পূর্বের বিয়ের ঘটনা জানতে পেরে প্রেমের সম্পর্ক ছিন্ন করে দেয়। এতে রিফাত মানসিক ভাবে ভেঙ্গে পরে বৃহস্পতিবার ঘরের ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। তখন পরিবারের বাঁধা মুখে আত্মহত্যা করতে পারেনি। পরে শুক্রবার দিবাগত রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে বাড়ির পাশের পুকুর পাড়ে আম গাছের ডালে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাছিনুর রহমান জানান, পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।





নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক
জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর
ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ
ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক
১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ
ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার