শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২০ জুন ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » হালদা নদীতে পরিপূর্ণ ডিম ছেড়েছে মা মাছ
প্রথম পাতা » চট্টগ্রাম » হালদা নদীতে পরিপূর্ণ ডিম ছেড়েছে মা মাছ
মঙ্গলবার ● ২০ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হালদা নদীতে পরিপূর্ণ ডিম ছেড়েছে মা মাছ

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে কার্প জাতীয় মা মাছ ডিম ছেড়েছে। জেলেদের দীর্ঘ কয়েক মাস অপেক্ষার পর রবিবার রাত ১১টার দিকে নদীতে ডিম ছাড়া শুরু করে মা মাছ। সারাদিন অপেক্ষার পর রাতে নদীর দুই পাড়ে দলবেধে জাল ফেলে ডিম সংগ্রহ করেন জেলেরা। রবিবার দুপুরের দিকে প্রথম দফায় কিছু নমুনা ডিম ছাড়ে মা মাছ। রাতে পাহাড়ী ঢল ও জোয়ারের সময়ে পুরোদমে ডিম ছাড়া শুরু করেন কার্প জাতীয় মাছ। ১৯ জুন সোমবার সকাল পর্যন্ত ডিম সংগ্রহকারীরা নদীতে নৌকা নিয়ে জাল পেতে ডিম সংগ্রহ করেন। নদীতে রুই জাতীয় মাছ ডিম ছেড়েছে। রাতে নদীত জোয়ারের সময় নাপিতেরঘাট, আমতুয়া, আজিমেরঘাট, মাছুয়াঘোনা, নাপিতেরঘাট, নতুনহাট, গরদুয়ারসহ রাউজান-হাটহাজারীর বিভিন্ন পয়েন্ট থেকে জেলেরা উৎসব মুখর পরিবেশে ডিম সংগ্রহ করে। হালদা গবেষক ও চট্টগ্রাম প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড.মনজুরুল কিবরিয়া জানান, নদীতে উৎসবমূখর পরিবেশে জেলেরা রাত থেকে সকাল পর্যন্ত ডিম সংগ্রহ করে হ্যাচারিতে নিয়ে যাওয়া হয়। এবিষয়ে হালদা গবেষক ড. মো: শফিকুল ইসলাম জানান, বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে দীর্ঘ অপেক্ষার পর ১৮ জুন মধ্যরাতে জোয়ারের সময় আমতুয়া পয়েন্টে কার্পজাতীয় মা মাছ পূরোদমে নদীতে ডিম ছাড়ে। এরপর এই ডিম জোয়ার বাড়ার সাথে সাথে নাপিতের ঘাট, আজিমারঘাট, মাছুয়াঘোনা হয়ে নদীর বিভিন্ন স্থানে ডিম ছড়িয়ে পড়ে। শনিবার বজ্রপাতসহ ব্যাপক বৃষ্টির প্রভাবে হালদায় পাহাড়ি ঢল নেমে এসে ডিম ছাড়ার অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। এছাড়া রবিবার সকালে অমাবস্যা শেষ হওয়ায় রাতের জোয়ারে ডিম ছাড়ার শতভাগ সম্ভাবনা ছিল। তাই হালদা পাড়ের ডিম সংগ্রহকারীরা নৌকা, জাল, বালতিসহ ডিম ধরার প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে পূরোপূরি প্রস্তুত ছিলেন। তিনি আরও জানান, এই বছর সৃষ্টিকর্তার অসীম দয়ায় হালদা নদী থেতে প্রচুর পরিমাণে ডিম সংগ্রহ করা হয়েছে। জেলেরা উৎসবমূখর পরিবেশে রাত থেকে সকাল পর্যন্ত নদীতে দলবেধে ডিম সংগ্রহ করেন। নদীতে ডিম সংগ্রহকারীরা জানান, গত কয়েক বছরের তুলনায় এবার পর্যপ্ত পরিমান ডিম ছেড়েছে মা মাছ। জেলেরা কেউ ১০ বালতি বেউ ২৫ বালতি করে নদী থেকে ডিম সংগ্রহ করেছেন বলে জানান। রাউজান উপজেলা মৎস্য কর্মকর্তা পীযুষ প্রভাকর বলেন, রাত থেকে সোমবার সকাল পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ডিম সংগ্রহ করেন জেলেরা। ডিম গুলো সরকারি হ্যাচারীতে ফুটানোর জন্য আনা হয়েছে। তিনি জানান, এবার ধারণা করা হচ্ছে প্রায় ১৪ হাজার কেজি মতো ডিম সংগ্রহ করা হয়েছে। ২০২২ সালে সাড়ে ৬ হাজার কেজি ডিম সংগ্রহ করেন জেলেরা।

দীর্ঘ প্রতীক্ষার অবসান হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ

রাউজান :: চট্টগ্রামের হালদা নদীতে কার্প জাতীয় মা মাছ ডিম ছেড়েছে। জেলেদের দীর্ঘ কয়েক মাস অপেক্ষার পর রবিবার রাত ১১টার দিকে নদীতে ডিম ছেড়েছে কার্প জাতীয় মা মাছ। সারাদিন অপেক্ষার পর রাতে নদীর দুই পাড়ে দলবেধে জাল ফেলে ডিম সংগ্রহ করছেন জেলেরা। তবে এর আগে দুপুরের দিকে প্রথম দফায় কিছু নমুনা ডিম ছাড়ে মা মাছ। রাতে পাহাড়ী ঢল ও জোয়ারের সময়ে পুরোদমে ডিম ছাড়া শুরু করেন কার্প জাতীয় মাছ। সর্বশেষ খবরে জানাগেছে, নদীতে রুই জাতীয় মাছ ডিম ছেড়েছে। রাউজান ও হাটহাজারীর বিভিন্ন অংশে ডিম ছাড়তে শুরু করেছে মা জাতীয় মাছ। বিশেষ করে নাপিতের ঘাট, আমতুয়া এবং আজিমের ঘাটের কয়েকটি এলাকা থেকে ডিম সংগ্রহ করা হচ্ছে বলে জানাগিয়েছে। এ বিষয়ে হালদা নদীর ওপর (পিএইচডি ও মাষ্টার্স থিসিস) ডিগ্রি অর্জনকারী হালদা গবেষক ড. মো: শফিকুল ইসলাম জানান, দীর্ঘ অপেক্ষার পর রবিার রাত ১১ টার দিকে হালদা নদীতে ডিম ছেড়েছে মা জাতীয় মাছ। নদীতে পাহাড়ি ঢল ও জোয়ারের সময়ে পুরোদমে নদীর বিভিন্ন স্থানে ডিম দেয়। ডিম আহরণের জন্য অনেক দিন প্রস্তুত ছিলেন জেলেরা। জেলেরা উৎসব মুখর পরিবেশে রাতেই নদীতে দলবেধে ডিম সংগ্রহ করে যাচ্ছে। জানা যায়, ২০২২ সালে সাড়ে ৬ হাজার কেজি ডিম সংগ্রহ করেন জেলেরা।





চট্টগ্রাম এর আরও খবর

উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন
হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম
রাউজানে বিল থেকে লাশ উদ্ধার রাউজানে বিল থেকে লাশ উদ্ধার
সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা
মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার
রাউজানে যুবকের মরদেহ উদ্ধার রাউজানে যুবকের মরদেহ উদ্ধার

আর্কাইভ