শনিবার ● ৮ জুলাই ২০২৩
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে প্রাইভেট কার চাপায় শিশু নিহত
ঈশ্বরগঞ্জে প্রাইভেট কার চাপায় শিশু নিহত
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রাইভেট কার চাপায় মাইশা আক্তার টুনি নামের ৮ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ওই দূর্ঘটনাটি ঘটে।
জানা যায়, উপজেলার জাটিয়া ইউনিয়নের পূর্ব মাঝিয়াকান্দি গ্রামের নুরুল হকের ৮ বছরের মেয়ে মাইশা আক্তার টুনি মা বানেছা খাতুনের সাথে ঈশ্বরগঞ্জ ভূঁইয়া ফিলিং স্টেশন সংলগ্ন একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলো। এদিকে বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশ দিয়ে হাটাহাটি করতে বাসা থেকে রাস্তায় বের হয় টুনি। এসময় ময়মনসিংহগামী একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাছিনুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা
ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই
ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ
ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু
ঈশ্বরগঞ্জে মুহুরী রতনের দাপটে অতিষ্ঠ এলাকাবাসী
ঈশ্বরগঞ্জে দুর্নীতিবিরোধী মানববন্ধনে হামলা
ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
ওসমান হাদিকে হত্যার বিচার দাবিতে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ
পরকীয়া প্রতিরোধে কঠোর আইন চায় ভুক্তভোগী স্বামী