শিরোনাম:
●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল
রাঙামাটি, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১২ জুলাই ২০২৩
প্রথম পাতা » কুষ্টিয়া » দীর্ঘ এক যুগ পর অনুষ্ঠিত হল জেলা সেচ্ছাসেবক লীগের সম্মেলন
প্রথম পাতা » কুষ্টিয়া » দীর্ঘ এক যুগ পর অনুষ্ঠিত হল জেলা সেচ্ছাসেবক লীগের সম্মেলন
বুধবার ● ১২ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দীর্ঘ এক যুগ পর অনুষ্ঠিত হল জেলা সেচ্ছাসেবক লীগের সম্মেলন

ছবি : সংবাদ সংক্রান্ত কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: দীর্ঘ ১ যুগ পর আওয়ামী সেচ্ছাসেবক লীগ কুষ্টিয়া জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১১ জুলাই) বেলা ৪টায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমীর মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তারুজ্জামান লাবু ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সেলিম রেজা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) গাজী মেজবাউল হোসেন সাচ্চু। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। বিশেষ অতিথি ছিলেন, কুষ্টিয়া-১ আসনের সাংসদ আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশা, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী। কেন্দ্রীয় আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহসভাপতি সৈয়দ নাসির উদ্দীন ও কাজী সাহানারা ইয়াসমিন, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম। শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আ স ম আক্তারুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক রেজাউল হক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডাঃ আমিনুল হক রতন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুকউজ্জামান, এ্যাড. শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক মাযহারুল আলম সুমন সহ দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সম্মেলনে অংশ গ্রহনের আগে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি তারণ্যের সমাবেশ প্রসঙ্গে সাংবাদিকদের উদ্যেশে বলেন, ১২ জুলাই ঢাকায় বিএনপির বিএনপি রাজনৈতিক দল হিসেবে সমাবেশ করতেই পারে। আমাদের দেশে রাজনৈতিক সভা-সমাবেশ করাই কোন নিষেধাজ্ঞা নেই। আমাদের সরকার গণতান্ত্রিক সরকার সেই হিসেবে রাজনৈতিক কমৃসূচি পালনের সমান সুযোগ সবাই পাচ্ছে এবং এই সমাবেশের মধ্যেদিয়ে প্রমাণিত বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত। বাংলাদেশে সফরত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল প্রসঙ্গে হানিফ বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহনমূলক, অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে বদ্ধ পরিকর। আমাদের চাওয়া আর আমাদের বন্ধুদের চাওয়া তে তো কোন পার্থক্য নেই। এখানে কোন চাপের বিষয় বা অন্য প্রসঙ্গ আসতে পারেনা। কারন আমরা নির্বাচনটাকে অবাধ, সুষ্ট ও নিরপেক্ষ করতে বদ্ধ পরিকর। হানিফ বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দরিদ্র বাংলাদেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই উন্নয়নশীল রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য আমাদের বিদেশী অনেক বন্ধুদের সহায়তা আমাদের প্রয়োজন হয়েছে। আমাদের এখানে উন্নয়নের অংশীদার হিসেবে অনেক বিদেশী বন্ধু আছে। আমাদের দেশের নির্বাচন নিয়ে তারা যদি মনে করেন নির্বাচনটা অবাধ ও সুষ্ঠ হলে ভালো হয় এটাতো দোষের কিছু নেই। তাদের মনে করাটা আর আমাদের প্রত্যয় দুইটা তো একই। অতএব এখানে কোন সমস্যতো দেখিনা। হানিফ বলেন, বিএনপি তো বরাবরই বিদেশী ষড়যন্ত্রের উপর নির্ভরশীল। বাংলাদেশের জনগণ যতদিন পর্যন্ত শেখ হাসিনার পাশে আছেন ততদিন কোন ষড়যন্ত্রই কোন সফলতা লাভ করবে না। সমাবেশের নাম করে, রাজনৈতিক কর্মসূচির নাম করে কেউ যদি কোন বিশৃংখলা বা কোন নাশকতা কর্মকান্ড করে সেগুলোকে কঠোরভাবে দমন করা হবে বলেও হুশিয়ারী দেন হানিফ। এছাড়াও সম্মেলনে বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান সরকারের উন্নয়ন মূলক কাজের কথা তুলে ধরে জনগনের কাছে যেয়ে নৌকায় ভোট চাইতে হবে।
সম্মেলনকে ঘিরে শহরের বিভিন্ন স্থানে ব্যানার ফেসটুনে সজ্জিত ছিলো। সম্মেলনের প্রথম অধিবেশনে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ২য় অধিবেশনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা কমিটিতে আসতে ইচ্ছুক, তাদেরকে নাম প্রস্তাবের কথা জানালে, এতে আগের কমিটির সভাপতি সহ ৮জনের নাম প্রস্তাবিত হয়। অপর দিকে সাধারণ সম্পাদক পদে ১৬ জনের নাম প্রস্তাবিত হয়। দুটি পদের পেছনে দুই ডজন প্রার্থী হওয়ায় প্রার্থীদের একত্রিত হয়ে মত প্রকাশ করার আহব্বান করা হয়। প্রার্থীর মধ্যে কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়, এমন সিদ্ধান্তে কমিটি ঘোষণা বন্ধ রেখে সম্মেলন শেষ হয় এবং পরে আলোচনা সাপেক্ষে কমিটি ঘোষণা করা হবে বলে জানান।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ
ফারাক্কার বিরূপ প্রভাবে কুষ্টিয়ার ৫০ হাজার মানুষ পানিবন্দি ফারাক্কার বিরূপ প্রভাবে কুষ্টিয়ার ৫০ হাজার মানুষ পানিবন্দি

আর্কাইভ