শিরোনাম:
●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে
রাঙামাটি, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৬ জুলাই ২০২৩
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়ায় কাউন্সিলর শাহিনের নির্দেশে যুবলীগনেতা হাফিজের হাত কর্তন
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়ায় কাউন্সিলর শাহিনের নির্দেশে যুবলীগনেতা হাফিজের হাত কর্তন
রবিবার ● ১৬ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুষ্টিয়ায় কাউন্সিলর শাহিনের নির্দেশে যুবলীগনেতা হাফিজের হাত কর্তন

ছবি : সংবাদ সংক্রান্ত কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়া পৌরসভার ১৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক হাফিজুর রহমান হাফিজের (৪২) বাম হাত কেটে নিয়েছে স্থানীয় কাউন্সিলর শাহিন উদ্দিন শাহিনের নির্দেশে তার সন্ত্রাসী বাহিনী। গতকাল শনিবার রাত ৮টার দিকে শহরতলীর জুগিয়া এলাকার ১৪নং ওয়ার্ড যুবলীগের কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। আহত হাফিজ একই এলাকার মৃত বিশু প্রামানিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, শনিবার সন্ধার পর জুগিয়া পালপাড়া এলাকার ১৪নং ওয়ার্ড যুবলীগের কার্যালয়ে বসে ছিলেন যুবলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ। হঠাৎ করে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে হাফিজের উপর হামলা চালায়। এসময় তারা ধারালো অস্ত্রদিয়ে হাফিজকে এলোপাথারী কুপিয়ে তার বাম হাত কেটে ফেলে এবং মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে মৃত ভেবে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত হাফিজকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।
গুরুতর আহত হাফিজের পরিবার ও স্থানীয় সুত্রে জানাযায়, বেশকিছুদিন ধরে স্থানীয় ১৪নং ওয়ার্ড কাউন্সিলর শাহিন উদ্দিনের সাথে হাফিজুর রহমান হাফিজের সামজিক বিরোধ চলছিল। বিশেষ করে যুবলীগ নেতা হাফিজ ১৪নং ওয়ার্ডের নিজেকে কাউন্সিলর প্রার্থী ঘোষনা দিয়ে গণসংযোগ করায় শাহিন তাকে টার্গেট করে এবং এই হামলার সুত্রপাত ঘটে। কুষ্টিয়া শহরের ১৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ এবং ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি মেহেদী হাসান মানিকের উপর রাজনৈতিক প্রতিহিংসায় কাউন্সিলর শাহিন উদ্দিনের হুকুমে এলাকার চিহ্নিত সন্ত্রাসী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ঝন্টু কসাই, মামুন, আশরাফুল, আমিরুলসহ অজ্ঞাত ২৫/৩০ জন সন্ত্রাসী জুগিয়া সব্জী ফার্মপাড়া ১৪নং ওয়ার্ড যুবলীগের কার্যালয়ে দেশিয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে এবং বাম হাত কেটে নেয় এবং শরীরের বিভিন্ন জায়গায় হাসুয়া, রামদা দিয়ে কোপ দেয়। জখম করে হাফিজকে মৃত ভেবে রাস্তার উপর ফেলে যায় সন্ত্রাসী বাহিনী। হামলা শেষে পালিয়ে যাওয়ার সময় শাহিনের প্রধান সহযোগি দুধ বিক্রেতা ও কথিত সাংবাদিক নামধারী নিজামকে এলাকাবাসী গণধোলায় দেয়।
কুষ্টিয়া মডেল থানার এসআই সাহেব আলি হাফিজের উপর হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এই হামলার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।
যুবলীগনেতা হাফিজের হাত কাটার নির্দেশ দিয়ে শহরের চিহ্নিত তার সহযোগিদের সাথে নিয়ে কুষ্টিয়া মডেল থানার ওসির রুমে হাজির হন কাউন্সিলর শাহিন উদ্দিন।
এ ঘটনার সত্যতা স্বীকার করে মডেল থানার ওসি জানান, অভিযুক্ত কাউন্সিলর শাহিনসহ কয়েকজন ব্যক্তি আমার অফিসে এসেছিলেন। তখনও আমি হাত কাটার ঘটনা জানতাম না। তবে তার সাথে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে তা সঠিক নয়। আমার দরজা সবার জন্য খোলা। কখন কে আসছে, আর কে যাচ্ছে, তা কিভাবে জানবো।
গুরুতর আহত যুবলীগ নেতা হাফিজকে কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান ও শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম স্বপন, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, কুষ্টিয়া জেলা ৭১’র ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান সুমন সহ আওয়ামীলীগ ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দেখতে যান ও চিকিৎসার খোঁজ খবর নেন।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ
ফারাক্কার বিরূপ প্রভাবে কুষ্টিয়ার ৫০ হাজার মানুষ পানিবন্দি ফারাক্কার বিরূপ প্রভাবে কুষ্টিয়ার ৫০ হাজার মানুষ পানিবন্দি

আর্কাইভ